ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ: তথ্যমন্ত্রী

    তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ: তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, তৃণমূল নেতাকর্মীরা আওয়ামী লীগের প্রাণ। তাদের কারণেই দল আজ এতদূর এসেছে।

    রোববার (১৯ সেপ্টেম্বর) দুপুরে গাইবান্ধা সার্কিট হাউজে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি এ কথা বলেন।  
    মন্ত্রী বলেন, বিভিন্ন সময়ে দলের দুর্দিনে, বিশেষ করে ২০০৭ সালে যখন আমাদের নেত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে গ্রেফতার করা হয় তখন আমাদের অনেক নেতা দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছেন, অনেক নেতা ভিন্ন সূরে কথা বলেছেন, অনেক নেতা ক্ষমতাসীনদের সঙ্গে আপস করার চেষ্টা করেছেন। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সব সময় ঐক্যবদ্ধ ও অবিচল ছিলেন। তাদের আন্দোলনের পরিপ্রেক্ষিতেই আমাদের নেত্রী কারাগার থেকে মুক্ত হয়েছিলেন।

    আজ তাদের কারণেই আওয়ামী লীগ সফলতার সঙ্গে এতটা পথ পারি দিতে পেরেছে। প্রত্যেককে স্ব-স্ব অবস্থান থেকে আরো দায়িত্বশীল ভূমিকা রেখে অতীতের মতো আগামী দিনেও দলকে আরো এগিয়ে নেওয়ার আহ্বান জানান তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

    এসময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা গিনি, কেন্দ্রীয় আওয়ামী লীগের উত্তরাঞ্চল সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, পুলিশ সুপার তৌহিদুল ইসলাম, কৃষকলীগ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি, ছাত্রলীগের সাবেক সভাপতি মাহামুদ হ্সান রিপন, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ প্রমুখ।

    এরপর দুপুর ১২টায় সদরের রাধাকৃষ্ণপুর এসকেএসইন-এ জেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় যোগ দেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

    এর আগে রোববার (১৯ সেপ্টেম্বর) সকাল পৌনে ৯টায় তিনি সৈয়দপুর বিমান বন্দরে অবতরণ করেন। সেখান থেকে সড়ক পথে সকাল সাড়ে ১১টায় তিনি গাইবান্ধা এসে পৌঁছান।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ