ঢাকা শনিবার, ১৪ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল সিটি করপোরেশনের নতুন প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরিন বন্ধ পাটকলগুলো চালু করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার পরিকল্পনা রয়েছে:  বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী  আমতলীতে স্বাধীনতার ৫৪ বছরেও হয়নি ব্রিজ নির্মাণ, ৫০ হাজার মানুষের ভরসা বাঁশের সাঁকো   ঝিনাইদহে জামায়াতের সঙ্গে সংঘর্ষে বিএনপি কর্মী নিহত অবকাশকালেও চলবে জরুরি বিচার, আপিল বিভাগে বসবে চেম্বার কোর্ট  ইমাম-মুয়াজ্জিনদের সম্মানী কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী টানা তিনদিন কমলো সোনার দাম, ভরি ২ লাখ ৬২ হাজার ঝালকাঠিতে ১২০ গাছ কাটার পর স্থগিত ২ হাজার গাছ কাটার প্রকল্প দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ ইরানের হামলায় ইসরায়েলে নিহত ১২, আহত প্রায় ৩ হাজার
  • দুর্গাপূজা সীমিত আকারে করার আহ্বান 

     দুর্গাপূজা সীমিত আকারে করার আহ্বান 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মহামারি করোনাভাইরাসের ঊর্ধ্বমুখীর কারণে এবারের দুর্গাপূজা সীমিত আকারে করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। আজ রোববার পরিষদের দপ্তর সম্পাদক বিপ্লব দে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।

    সংবাদ বিজ্ঞপ্তি জানানো হয়, বাংলাদেশে পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্রী মিলন কান্তি দত্ত ও সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী দেশবাসীকে বাসন্তী পূজার শুভেচ্ছা জানিয়েছেন। করোনা পরিস্থিতির কারণে সীমিত পরিসরে বাসন্তী দুর্গাপূজা আয়োজন করার জন্য ভক্তবৃন্দকে বিনীত আহ্বান জানিয়েছেন।

    বর্তমান করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে সরকার নির্দেশিত লকডাউনের আলোকে এবারের অনুষ্ঠিতব্য লাঙ্গলবন্দের অষ্টমীর স্নান এবং বিভিন্ন জায়গায় অনুষ্ঠিতব্য স্নানে অংশগ্রহণ থেকে বিরত থাকতে সনাতন ধর্মাবলম্বীদেরকে অনুরোধ জানানো হয় সংবাদ বিজ্ঞপ্তিকে। এ ছাড়া দেশ ও বিশ্ববাসীর যেন আশু করোনা থেকে মুক্তি লাভ করে সেজন্য ভক্তবৃন্দদেরকে গৃহে অবস্থান করে ২০ এপ্রিল ব্রাহ্ম মুহূর্তে ভোর ৪ টা ৫০ মিনিটে পরম করুণাময়ের কাছে প্রার্থনা করতে অনুরোধ করা হয়।


    টিএইচএ/
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ