ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • বঞ্চিত সাংবাদিকদের উন্নয়নে উদ্যোগ নিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী

    বঞ্চিত সাংবাদিকদের উন্নয়নে উদ্যোগ নিচ্ছে সরকার : তথ্যমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, দীর্ঘ দিন নিভৃতচারী সাংবাদিক যারা কোনো সুযোগ-সুবিধা পান না, তাদের উন্নয়নে উদ্যোগ নিচ্ছে সরকার। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় যশোর সাংবাদিক ইউনিয়নের (জেইউজে) নেতৃবৃন্দের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

    মন্ত্রী বলেন, অনেক সাংবাদিক আছেন, যারা গুণগত মানসম্পন্ন লেখালেখি করেন কিন্তু বেতন পান না। তাদের খুুঁজে বের করতে হবে এবং তালিকাতে সংযুক্ত করতে হবে। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে তাদের সহযোগিতা করবে সরকার।

    আঞ্চলিক সংবাদপত্র ও সাংবাদিকদের উন্নয়নের জন্য কি দরকার সে বিষয়ে সুপারিশমালা উপস্থাপনের জন্য সাংবাদিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করেন মন্ত্রী। দেশে ২১০টি সংবাদপত্র বন্ধের বিষয়ে নেতৃবৃন্দের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, এ সংখ্যা ৪০০ হবে। যেগুলো নিবন্ধন নিয়ে প্রকাশ হয় না বা অনিয়মিত সেগুলো নিয়ে চিন্তা করা হচ্ছে। 

    এর আগে জেইউজের সভাপতি ফারাজী আহমেদ সাঈদ বুলবুল ও সাধারণ সম্পাদক এইচ আর তুহিন তথ্যমন্ত্রীর কাছে যশোরাঞ্চলের সাংবাদিক ও সংবাদপত্রের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। 

    যশোর বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি মনোতোষ বসু, জেইউজের সাবেক আহ্বায়ক ও প্রেসক্লাব যশোরের সম্পাদক এস এম তৌহিদুর রহমান, জেইউজের সাবেক সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব যশোরের সহসভাপতি ওহাবুজ্জামান ঝন্টুসহ জেইউজের সদস্যরা।

    এ সময় আরও উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান ও পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন প্রমুখ। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ