ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে সোমবার

    ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা আসছে সোমবার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মার্কিন যুক্তরাষ্ট্র কোভ্যাক্স কর্মসূচির আওতায় বাংলাদেশকে আরও ২৫ লাখ ডোজ করোনাভাইরাসের টিকা দেবে।

    শুক্রবার (২৪ সেপ্টেম্বর) হোয়াইট হাউসের এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে এএফপি।

    পরিচয় গোপন রাখার শর্তে ওই কর্মকর্তা আরও জানান, বাংলাদেশে ফাইজারের ২৫ লাখ ৮ হাজার ৪৮০ ডোজ টিকা পাঠানো হবে। বাংলাদেশে এনিয়ে সব মিলিয়ে যুক্তরাষ্ট্রের পাঠানো টিকার পরিমাণ হবে ৯০ লাখেরও বেশি।

    তিনি আরও বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স কর্মসূচির আওতায় এই চালান সোমবার পৌঁছাবে। বর্তমানে টিকার প্যাকিং চলছে। নিরাপদ ও কার্যকর এই টিকা বাংলাদেশের মানুষকে পৌঁছাতে পেরে আমরা গর্বিত।’

    জানা গেছে, এই সপ্তাহ পর্যন্ত বাংলাদেশের মোট জনসংখ্যার মাত্র ৯ দশমিক ৩ শতাংশ ২ ডোজ টিকা পেয়েছে।

    উল্লেখ্য, বিশ্বব্যাপী টিকা বিতরণ প্রসারণে বাইডেন প্রশাসনের ঘোষণার পর এ খবর জানালো হোয়াইট হাউস।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ