ঢাকা শনিবার, ১৭ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • দিল্লিতে পতাকা মিছিলের আগে আটক সিজেপির অভিজিৎ দীপকে ‘চাঁদাবাজির প্রশ্নে যদি কোনো সমস্যা থাকে, হয় আপনি থাকবেন না হয় চাঁদাবাজ থাকবে’ গৌরনদীতে যাত্রীবাহী বাসের চাপায় কাতার প্রবাসী নিহত দুর্গাপূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা ডিউটিতে নিযুক্ত পুলিশ সদস্যদের ব্রিফিং প্যারেড  বরিশালে গার্ডিয়ান লাইফের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত বরিশালে সাত শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়নে পৌনে ৬ কোটি টাকা বরাদ্দ ঢাবির সিনেট নির্বাচন: বরিশালে স্টিয়ারিং কমিটির চেয়ারম্যান ববি উপাচার্য বরিশালে রাতে হাতেম আলী কলেজে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, আহত অধ্যক্ষ বরিশালে বিশ্ববিদ্যালয়ের জমি এখন প্লট বাণিজ্য! বরিশালে শংকর মাঠ পরিদর্শনে বিভাগীয় কমিশনার
  • এক চিতলের দাম ১৯ হাজার টাকা

    এক চিতলের দাম ১৯ হাজার টাকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়েছে ১২ কেজি ওজনের একটি চিতল মাছ। মাছটি ১৯ হাজার ২০০ টাকায় বিক্রি হয়েছে।

    এর আগে শনিবার (২৫ সেপ্টেম্বর) ভোর ৭টার দিকে দৌলতদিয়ার ৭ নং ফেরিঘাট এলাকার পদ্মার মোহনা থেকে জেলে রতন হালদারের জালে মাছটি ধরা পড়ে।


    জানা গেছে, জেলে রতন হালদার মাছটি বিক্রির জন্য দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে নিয়ে আসেন। সেসময় উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দাম দিয়ে স্থানীয় আড়তদার ও মাছ ব্যবসায়ী শাকিল-সোহান মৎস্য আড়তের মালিক সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ৫৫০ টাকা কেজি দরে ১৮ হাজার ৬০০ টাকায় মাছটি কেনেন। পরে তিনি মুঠোফোন ঢাকার ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে কেজি প্রতি ৫০ টাকা লাভ রেখে ১৯ হাজার ২০০ টাকায় বিক্রি করে দিন।

    মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, পদ্মার চিতল মাছের চাহিদা অনেক বেশি। পদ্মায় চিতল মাছ খুব বেশি ধরা পড়ে না।  সকালে স্থানীয় জেলে রতন হালদারের জালে মাছটি ধরা পড়ে। তিনি বিক্রির জন্য মাছটি ৫ নং ফেরিঘাটের পাশে মৎস্য আড়তে নিয়ে আসে। উন্মুক্ত নিলামে ১৮ হাজার ৬০০ টাকা দিয়ে মাছটি কিনি। পরে মুঠোফোনে যোগাযোগ করে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১৯ হাজার ২০০ টাকায় বিক্রি করি।

    জেলা মৎস্য কর্মকর্তা রোকনুজ্জামান বলেন, বর্তমানে পদ্মায় ইলিশের আকাল থাকলেও বড় বাগাইড়, চিতল, বোয়াল, কাতল, রুই, পাঙাসসহ বিভিন্ন মাছ পাওয়া যাচ্ছে। তবে মিঠা পানির সুস্বাদু বড় চিতল মাছ নদীতে এখন খুব একটা দেখা যায় না।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ