ঢাকা শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬

Motobad news
শিরোনাম
  • গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ : প্রধানমন্ত্রী দুই শতাধিক ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ  রহমতের দশকে আত্মশুদ্ধির ডাক: আজ দ্বিতীয়  ভাঙনের কবলে বরগুনার পর্যটনস্পট শুভসন্ধ্যা সমুদ্র সৈকত নকলের মতোই শিক্ষাঙ্গন হবে মাদক-সন্ত্রাস ও ইভটিজিং মুক্ত: শিক্ষামন্ত্রী দিনে ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার নির্দেশ দাবি আদায় বা আন্দোলনের নামে জনদুর্ভোগ সহ্য করা হবে না যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় বিশ্ববাজারে তেলের দাম আরও বাড়লো বিধি-বিধানের বাইরে কোনো কিছু বাস্তবায়ন করতে দেবো না: তথ্যমন্ত্রী  ঈদের আগেই পরীক্ষামূলকভাবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড
  • টিকা নিয়েছেন দেশের ৪ কোটি মানুষ

    টিকা নিয়েছেন দেশের ৪ কোটি মানুষ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দেশের মোট চার কোটি দুই লাখ ৩১ হাজার ৫৬৯ ডোজ টিকা দেওয়া হয়েছে। এদের মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে দুই কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন এক কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জন। আর আজ দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে পাঁচ লাখ ৮০ হাজার ডোজ টিকা।  

    শনিবার (২৫ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়। টিকা গ্রহীতারা পেয়েছেন অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। 

    এখনো এক কোটি ৪৩ লাখ ৫৩ হাজার ৫১১ ডোজ টিকা মজুত আছে। দেশে এখন পর্যন্ত টিকা এসেছে পাঁচ কোটি ৪৫ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ।

    স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, শনিবার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬৬ হাজার ৯৭০ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৬৫ জনকে। পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৩ হাজার ৩৫৮ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩৩৪ জনকে। এ ছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ৪৫ হাজার ২৩৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন দুই লাখ ৪১ হাজার ৩১৩ জন।  

    এদিকে, মডার্নার টিকা প্রথম ডোজ নিয়েছেন এক হাজার ৭১৬ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ১০ হাজার ৩০৭ জনকে। এখন পর্যন্ত নিবন্ধন করেছেন চার কোটি ৪১ লাখ ১৫ হাজার ১৪৫ জন। 


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ