ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • এসএসসির রুটিন প্রকাশ হতে পারে আজ

    এসএসসির রুটিন প্রকাশ হতে পারে আজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও এসএসসি (কারিগরি) পরীক্ষার রুটিন আজ (রোববার) প্রকাশ হতে পারে। আগামী ১৫ নভেম্বর থেকে এ পরীক্ষা শুরুর জন্য শিক্ষা মন্ত্রণালয়ের কাছে অনুমােদন চেয়েছে আন্তঃশিক্ষা বাের্ড সমন্বয় কমিটি। মন্ত্রণালয় অনুমোদন দিলে রোববার (২৬ সেপ্টেম্বর) এই রুটিন প্রকাশ হতে পারে। 

    এদিকে চলতি বছরের দাখিল পরীক্ষা শুরু হবে ১৪ নভেম্বর। বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) ২০২১ সালের দাখিল পরীক্ষার সময়সূচি আলাদাভাবে ঘােষণা করেছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বাের্ড।

    প্রতি বছর ১ ফেব্রুয়ারি এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা হয়ে থাকে। এবার করােনার কারণে পরীক্ষাগুলাে পিছিয়ে আগামী নভেম্বরে সংক্ষিপ্ত সিলেবাসে ও মাত্র তিনটি নৈর্বচনিক বিষয়ে পরীক্ষা হবে। পরীক্ষা কেন্দ্র নিয়ন্ত্রণও পরিচালনা সংক্রান্ত নির্দেশনা এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

    এসএসসি পরীক্ষার সূচি বিষয়ে এরই মধ্যে চার রকমের তারিখ দিয়ে চারটি প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয় থেকে অনুমোদন পেলে এটি ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

    আন্তঃশিক্ষাবোর্ড সমন্বয় সাব কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ এসব তথ্য জানিয়েছেন। 

    তিনি বলেন, আমরা চার রকমের তারিখ দিয়ে চারটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠিয়েছি। মন্ত্রণালয় থেকে যেটিকে অনুমোদন দেওয়া হবে আমরা সেটা প্রকাশ করব। আমরা এ বিষয়ে মন্ত্রণালয় থেকে চিঠি পাইনি। রোববার সেটা পেতে পারি। 

    দাখিল আর এসএসসি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে কি-না জানতে চাইলে তিনি বলেন, আমরা আলাদা আলাদা শাখা, তাই একই সঙ্গে শুরু হবে কি-না সেটা এখনো বলা যাচ্ছে না। 

    তবে নাম প্রকাশে অনিচ্ছুক একটি শিক্ষাবোর্ডের এক কর্মকর্তা জানিয়েছেন প্রতিবারের মতো এবারও এসএসসি ও দাখিল পরীক্ষা একই দিনে শুরু হবে। 

    এদিকে দাখিল পরীক্ষার সময়সূচি অনুযায়ী, আগামী ১৪ নভেম্বর দাখিলের পরীক্ষা শুরু হয়ে ২১ নভেম্বর শেষ হবে। প্রতিদিন সকাল ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত পরীক্ষা চলবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ