ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • দুবাইফেরত যাত্রী ধরা পড়লেন কোটি টাকার সোনা নিয়ে

    দুবাইফেরত যাত্রী ধরা পড়লেন কোটি টাকার সোনা নিয়ে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর দেহে বিশেষ পদ্ধতিতে লুকানো ১ কেজি ১০ গ্রাম সোনা জব্দ করেছে ঢাকা কাস্টসম হাউজ।      

    দুবাই ফেরত ওই বিমানযাত্রীর নাম আনোয়ার হোসেন। শুক্রবার দিবাগত রাত ওই যাত্রীকে আটক করা হয়। ওই যাত্রীর কাছে থাকা ব্যাগে পাওয়া গেছে আরও চারটি সোনার বারও এবং ১১০ গ্রাম সোনার অলংকার।

    মোট ১ কেজি ৫৮৪ গ্রাম সোনাসহ ওই যাত্রীকে আটকের ব্যাপারে কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, শুক্রবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এমিরেটস এয়ারলাইন্সের ইকে ৫৮৪ ফ্লাইটে দুবাই থেকে আসে আনোয়ার হোসেন নামে ওই যাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক ফাঁকি রোধে কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম সদস্যরা বিমানবন্দরে অবস্থান নেয়। সন্দেহজনক হওয়ায় ওই যাত্রীকে অনুসরণ ও পরে আটক করা হয়। তার কাছে থাকা ব্যাগ থেকে সোনার বার ও অলংকার পাওয়ার পর তার মলদ্বারে বিশেষ পদ্ধতিতে লুকানো ১০১০ গ্রাম সোনা পাওয়া যায়। 

    আনোয়ার হোসেনের কাছে মোট যে পরিমাণ সোনা ছিল তার বাজারমূল্য প্রায় এক কোটি পাঁচ লাখ টাকা। আটক যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইনে মামলা দায়ের করে তাকে থানা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।  


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ