ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • রাজাপুরে স্কুলের আর্থিক অনিয়মের প্রতিবাদে ও জমি রক্ষার দাবিতে মানববন্ধন

    রাজাপুরে স্কুলের আর্থিক অনিয়মের প্রতিবাদে ও জমি রক্ষার দাবিতে মানববন্ধন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়ায় শেরে বাংলা একে ফজলুল হক প্রতিষ্ঠিত সাতুরিয়া এমএম উচ্চ বিদ্যালয়ের নানা আর্থিক অনিয়মের প্রতিবাদে ও জমি রক্ষার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। 

    সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে সাতুরিয়া মিয়াবাড়ি এলাকার রাজাপুর-বেকুটিয়া সড়কে ঘন্টাব্যাপি এ মানববন্ধন কর্মসূচির আয়োজন করেন ওই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ঐক্য পরিষদ ও অভিভাবকবৃন্দরা। মানববন্ধন বক্তব্য রাখেন জেলা পরিষদ সদস্য আব্দুস সোবাহান খান, প্রাক্তন ছাত্র নুরুল আলম বাবুল ও রাসেল খান প্রমুখ।

     বক্তারা বলেন, স্কুলের সাড়ে ৪শ শতাংশ জমির মধ্যে স্কুলের নামে ৩শ শতাংশ জমি রেকর্ড রয়েছে। বর্তমানে প্রায় ২শ শতাংশ জমি বেদখল রয়েছে। এসব জমি, দিঘি ও মাঠ উদ্ধার করে বিদ্যালয়ের নামে হস্তান্তর ও স্কুলের নানা অনিয়ম তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া এবং পূনাঙ্গ কমিটি গঠনে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুশিয়ারি দেয়া হয়। মানববন্ধনে প্রাক্তন ছাত্র, অভিভাবক ও এলাকার ৫ শতাধিক মানুষ অংশ নেন।
     


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ