ঢাকা সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • স্বাস্থ্য অধিদফতরের পরিচালক পদে রদবদল

    স্বাস্থ্য অধিদফতরের পরিচালক পদে রদবদল
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বাস্থ্য অধিদফতরের পরিচালক পদে রদবদল হয়েছে। অধিদফতরের এমবিডিসি শাখার পরিচালক ও জাতীয় যক্ষ্ম নিয়ন্ত্রণ কর্মসূচির লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. শামিউল ইসলামকে প্রশাসন শাখার পরিচালক পদে পদায়ন করা হয়েছে। একইসঙ্গে প্রশাসন শাখার পরিচালক ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামকে এমবিডিসি শাখার পরিচালক করা হয়েছে।

    সোমবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের (পার-২ অধিশাখা) উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, পুনরায় আদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস (স্বাস্থ্য) ক্যাডার/স্বাস্থ্য সার্ভিসে নিম্নবর্ণিত কর্মকর্তাদের তাদের নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে পদায়ন করা হয়েছে।


    প্রজ্ঞাপনে জানানো হয়, স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (প্রশাসন) পদে অধ্যাপক ডা. মো. শামিউল ইসলামকে পদায়ন করা হয়েছে। এই পদে দায়িত্ব পালন করা ডা. শেখ মোহাম্মদ হাসান ইমামকে স্বাস্থ্য অধিদফতরের পরিচালকের (এমবিডিসি) দায়িত্ব দেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ব্লাড ট্রান্সফিউশন বিভাগের অধ্যাপক ডা. মো. মাজহারুল হককে স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল সার্ভিসেস ম্যানেজমেন্ট শাখার লাইন ডাইরেক্টর হিসেবে পদায়ন করা হয়েছে।

    এছাড়াও গোপালগঞ্জ ১০০ শয্যা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উপ-পরিচালক ডা. আলাউদ্দিন আল আজাদকে স্বাস্থ্য অধিদফতরের শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন শীর্ষক প্রকল্প ও দেশের আটটি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকায়ন প্রকল্পের পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের হাসপাতাল বিভাগের লাইন ডাইরেক্টর ডা. মো. খুরশীদ আলমকে টিভি লেপ্রোসি অ্যান্ড এএসপি বিভাগের প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে।


    একই প্রজ্ঞাপনে স্বাস্থ্য অধিদফতরের ইপিআই বিভাগের সহকারী পরিচালক ডা. এস এম হাসিবুল ইসলামকে বঙ্গমাতা ন্যাশনাল সেলুলার অ্যান্ড মলিকুলার রিসার্চ সেন্টারের প্রকল্প পরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে বলেও জানানো হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ