ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • জনস্বার্থ সুরক্ষায় মানবাধিকার কমিশনকে আরো সক্রিয় হওয়ার আহ্বান

    জনস্বার্থ সুরক্ষায় মানবাধিকার কমিশনকে আরো সক্রিয় হওয়ার আহ্বান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, জনগণের স্বার্থ সুরক্ষা এবং সরকারকে অধিকতর দায়িত্বশীল করে তুলতে জাতীয় মানবাধিকার কমিশনকে আরো বেশি সক্রিয় হতে হবে।

    বঙ্গভবনে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) তার কাছে জাতীয় মানবাধিকার কমিশনের ২০২০ সালের বার্ষিক প্রতিবেদন পেশকালে এ আহ্বান জানান তিনি।

    রাষ্ট্রপতি বলেন, সরকারের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনস্বার্থ ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতীয় মানবাধিকার কমিশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

    জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নাছিমা বেগমের নেতৃত্বে কমিশনের চার সদস্যের একটি প্রতিনিধি দল ওইদিন সন্ধ্যায় রাষ্ট্রপতির কাছে কমিশনের বার্ষিক প্রতিবেদন পেশ করেন। 

    রাষ্ট্রপতির উপ-প্রেস সচিব মুন্সী জালাল উদ্দিন জানান, প্রতিনিধি দল বৈঠকে কমিশনের সার্বিক কর্মকাণ্ড এবং বার্ষিক প্রতিবেদনের বিভিন্ন দিক সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।

    প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন কমিশনের সার্বক্ষণিক সদস্য ড. কামাল উদ্দিন আহমেদ ও সদস্য জেসমিন আরা বেগম।
    রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম এবং সচিব (সংযুক্ত) মো. ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

    সূত্র : বাসস


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ