ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • সামরিক হঠকারিতার নিয়ে আর্মেনিয়াকে সতর্ক করল আজারবাইজান

      সামরিক হঠকারিতার নিয়ে আর্মেনিয়াকে সতর্ক করল আজারবাইজান
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    গেল বছরের সেপ্টেম্বরে নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে ৬ সপ্তাহব্যাপী যুদ্ধ চলে। দুই দেশের মধ্যে চলা যুদ্ধে ৬ হাজার ৬০০ মানুষ প্রাণ হারায়। পরে রাশিয়ার মধ্যস্থতায় দেশদুটি শান্তি চুক্তিতে আসে।

    সেই বিতর্কিত নাগোরনো-কারাবাখ অঞ্চল নিয়ে দুই প্রতিবেশী যুদ্ধের বর্ষপূর্তিতে আবারও উত্তেজনা ছড়ালো।

    এদিকে, আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ তার প্রতিবেশী দেশ আর্মেনিয়াকে যেকোনো ধরনের সামরিক হঠকারিতার ব্যাপারে সতর্ক করে দিয়েছেন।
    মঙ্গলবার ফ্রান্স২৪ নিউজ চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আর্মেনিয়ার সঙ্গে একটি শান্তি চুক্তিতে উপনীত হতে তার সরকার সব রকম প্রচেষ্টা চালাতে প্রস্তুত রয়েছে। কিন্তু গত বছরের সংঘর্ষে নিজের হারানো ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য আর্মেনিয়া যদি কোনো ধরনের সামরিক তৎপরতা চালায় তাহলে বাকু তার কঠোর জবাব দেবে।

    আলিয়েভ বলেন, গত সপ্তাহে নিউইয়র্কে আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীরা যে বৈঠক করেছেন তাকে আদর্শ হিসেবে গ্রহণ করে দু’দেশের মধ্যে এ ধরনের আরো আলোচনা অনুষ্ঠিত হতে পারে।

    আজারবাইজানের প্রেসিডেন্ট বলেন, নাগোরনো-কারাবাখ নিয়ে দু’দেশের মধ্যে সাংঘর্ষিক অবস্থান একবার চিরতরে সমাধান হয়ে গেছে; কাজেই এ বিষয়ে আগের উত্তেজনাকর পরিস্থিতিতে ফিরে যাওয়া ঠিক হবে না।

    তিনি এমন সময় এ বক্তব্য দিলেন যখন আর্মেনিয়ার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরমান গ্রেগরিয়ান সম্প্রতি বলেছিলেন, এখনো আজারবাইজানের সঙ্গে তার দেশের কারাবাখ সংকটের সমাধান হয়নি। তার এ বক্তব্যের জের ধরে বাকুতে এই ধারণা সৃষ্টি হয়েছে যে, নাগোরনো-কারাবাখের হাতছাড়া হয়ে যাওয়া ভূখণ্ড পুনরুদ্ধারের জন্য আর্মেনিয়ার আবার হামলা চালাতে পারে।

    ২০২০ সালের সেপ্টেম্বরে নাগোরনো-কারাবাখ নিয়ে আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে প্রায় এক মাসব্যাপী যুদ্ধ শুরু হয়। ওই যুদ্ধে আজারবাইজানের সেনাবাহিনী ১৯৯০’র দশকে আর্মেনিয়ার দখলে যাওয়া বেশ কিছু ভূখণ্ড পুনরুদ্ধার করে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ