ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া

    হাইপারসনিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    সদ্য নির্মিত হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা চালানোর দাবি করেছে উত্তর কোরিয়া। হুয়াসং-৮ নামের এই ক্ষেপণাস্ত্রটি নির্দিষ্টি লক্ষ্য বস্তুতে আঘাত হানতে সক্ষম। দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত গণমাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। গত মঙ্গলবার দেশটির পূর্ব উপকূলে ওই ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হয়। উত্তর কোরিয়ার সেন্ট্রাল নিউজ এজেন্সি (কেসিএনএ) বুধবার ওই ক্ষেপণাস্ত্রকে ‘কৌশলগত অস্ত্র’ হিসেবে অভিহিত করে জানিয়েছে, অস্ত্র ব্যবস্থারের ধারবাহিক উন্নতি দেশটির প্রতিরক্ষা সক্ষমতাকে বৃদ্ধি করছে।

    যুক্তরাষ্ট্রভিত্তিক কার্নেগি অ্যান্ডোয়মেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের সিনিয়র ফেলো অঙ্কিত পান্ডের মতে, হুয়াসং নামের ওই ক্ষেপণাস্ত্রগুলোতে তরল প্রোপেলেন্ট ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

    তিনি এক টুইট বার্তায় বলেন, ২০১৭ সালের নভেম্বরের পর এই প্রথম উত্তর কোরিয়া তরল প্রোপেলেন্ট ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো।

    চলতি মাসেও পিয়ংইয়ং ব্যালিস্টিক ও ক্রুজ উভয় ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। কিন্তু কয়েকদিন আগেও দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায় বসতে চেয়েছিল উত্তর কোরিয়া। এর মাঝেই আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানো হলো।

    মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিষয়টি নিয়ে সতর্ক রয়েছে। তবে এটি যুক্তরাষ্ট্র ও তাদের মিত্রদের জন্য হুমকি নয় বলেও জানানো হয়।

    কিন্তু উত্তর কোরিয়ার অবৈধ অস্ত্রের পরীক্ষা ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা আনতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে শঙ্কা প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের ইন্দো-প্যাসিফিক কমান্ড।

    এদিকে, জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদে সুগা বলেছিলেন, সম্ভবত এটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র। জাপান সরকারের পক্ষ থেকে ওই অঞ্চলে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানান তিনি।

    পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে ২০০৬ সাল থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় রয়েছে উত্তর কোরিয়া। এসব কর্মসূচিতে অর্থায়ন বন্ধ করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদও ধারাবাহিকভাবে বিধিনিষেধ বাড়িয়েছে। কিন্তু সব নিষেধাজ্ঞাকে বুড়ো আঙুল দেখিয়ে একের পর এক ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালিয়ে যাচ্ছে উত্তর কোরিয়া।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ