ঢাকা সোমবার, ০৩ অগাস্ট ২০২৬

Motobad news
শিরোনাম
  • উজিরপুর প্রেসক্লাবের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচী পালন বরিশালে দুর্গাসাগর দীঘি থেকে হরিণ চুরি, কেয়ারটেকার-প্রহরী গ্রেফতার কালবেলার সম্পাদককে ফুলেল শুভেচ্ছা বরিশালের চরকাউয়া থেকে ৬ রুটে বাস ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা বিএনপি নেত্রী নাসরীনের পিতাকে হাসপাতালে দেখতে গেলেন ‍এমপি মজিবর রহমান সরোয়ার  ২৩ লাখের চেক ডিজঅনার মামলায় সেই সাহেদের ১ বছরের কারাদণ্ড ৭০ টাকা বেড়ে বারো কেজি এলপিজির দাম হলো ১৫৯৮  সামাজিক মাধ্যমে কারাগারের ছবি-ভিডিও প্রচার, বরিশালসহ ৫০ কারারক্ষীকে তলব হামলার শিকার হতে পারে পুলিশের যানবাহন, সতর্কতা জারি করল সদর দপ্তর বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে তালা, ডা. মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ
  • গণপিটুনি থেকে বাঁচতে নারী ‘ছিনতাইকারী’ ফোন দিলেন ৯৯৯-এ

    গণপিটুনি থেকে বাঁচতে নারী ‘ছিনতাইকারী’ ফোন দিলেন ৯৯৯-এ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    মুন্সিগঞ্জের গজারিয়ায় গণপিটুনি থেকে বাঁচতে এক নারী জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে, পুলিশ তাকে উদ্ধারে গিয়ে জানতে পারে ওই নারী পেশাদার ছিনতাইকারী। পরে ওই নারী ও তার স্বামীকে আদালতের নির্দেশ কারাগারে পাঠানো হয়েছে।     

    মঙ্গলবার বিকেলে গণপিটুনি থেকে বাচঁতে ওই ৯৯৯ ফোন দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখে, যিনি সহায়তা চেয়েছেন তিনি একজন ছিনতাইকারী। ওই নারী ছিনতাইকারী এক ব্যক্তিকে স্বামী পরিচয় দিয়ে ছিনতাই করেন।

    গজারিয়া থানার অফিসার ইনচার্জ রইজউদ্দিন বলেন,  মঙ্গলবার বিকেলে দুই ছিনতাইকারী একটি অটোরিকশা ভাড়া নিয়ে উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করে একটি নির্জন স্থানে অটো ড্রাইভার হৃদয়কে মারধর করে গাড়িটি নিয়ে পালিয়ে যাচ্ছিলেন। এ সময় হৃদয় বিষয়টি ফোনে অন্য চালকদের জানালে তারা ধাওয়া করে কথিত স্বামী-স্ত্রী ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিতে শুরু করে। 

    এ সময় আটক নারী ছিনতাইকারী ৯৯৯ ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য বললে, গজারিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে ওই নারী এবং তার কথিত স্বামী দুইজনই পেশাদার অপরাধী। 

    ওই নারীর নাম সাথী আক্তার (২৫) এবং তার কথিত স্বামী নাজমুল (২৫)। তারা উভয়ই গজারিয়ার পুরান বাউসিয়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে। 


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ