ঢাকা সোমবার, ২৭ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বিএম কলেজে হোস্টেল সংকটে নেই কোন উদ্যোগ, ভোগান্তিতে শিক্ষার্থীরা  বরিশালে ৩ মাস ধরে পাসপোর্ট অফিসে পড়ে আছে ৮০০ পাসপোর্ট গৌরনদীতে ঢালাইয়ের কয়েক ঘণ্টার মধ্যেই সেতুর স্লাব ভেঙে পড়ার ঘটনায় তদন্তে দুই টিম সাবেক রাষ্ট্রপতি হামিদ-সাহাবুদ্দিনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ উজিরপুরে যুবদলের সম্পাদকসহ ৩ জনকে কুপিয়ে জখম বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা মেধাবৃত্তি প্রদান জুলাই আন্দোলনে নিহত মামুনের পরিবারের মানবতার জীবনযাপন লন্ডনে ব্যারিস্টার ডিগ্রি অর্জন করলেন লালমোহনের কৃতি সন্তান মনিরুল ইসলাম ৯৮ মামলায় ৯৯ দিন রিমান্ডে ছিলাম, আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ চাই বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
  • কাঠালিয়ায় শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা

    কাঠালিয়ায় শিশু ও নারী উন্নয়নে ওরিয়েন্টেশন কর্মশালা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়ায় শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । জেলা তথ্য অফিসের আয়োজনেবৃস্পতিবার (৩০ সেপ্টম্বর) উপজেলার শৌলজালিয়া ইউনিয়ন পরিষদ সভাকক্ষে এ  কর্মশালা অনুষ্ঠিত হয় । 

     উপজেলা নির্বাহী অফিসার সুফল চন্দ্র গোলদার এর সভাপতিত্বে কর্মশালায় ভার্চ্যুয়ালী প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। জেলা তথ্য অফিসার মো. আহসান কবিরের সঞ্চালনায় প্রশিক্ষক ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আমিনুল ইসলাম, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের রাষ্ট্র বিজ্ঞান বিভাগের সহকারি অধ্যাপক ড. মো. শামীম আহসান, জেলা যুব প্রশিক্ষণ কেন্দ্রের কমিউনিটি ডেভলপমেন্ট কর্মকর্তা মো. আবদুল্লাহ আল আমীন, ও শৌলজালিয়া ইউপি চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন রিপন, জেলা সহকারী তথ্য কর্মকর্তা মো. আশরাফুল ইসলাম তপন।

    ওরিয়েন্টেশন কর্মশালায় কোভিড-১৯ মোকাবেলা ও প্রাথমিক শিক্ষায় অভিযোজন সক্ষমতা, শিশু ও নারী নির্যাতন প্রতিরোধ, শিশু বিবাহ প্রতিরোধ, অটিজম ও জেন্ডার সমতা ও নারীর ক্ষমতায়নে সামাজিক নিরাপত্তা কর্মসূচির ভ‚মিকাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।  

    ওরিয়েন্টেশন কর্মশালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ ৪০জন নারী-পুরুষ অংশ নেয়।


    এইচেকআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ