ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • মোট জনসংখ্যার ১৯ শতাংশ পেয়েছে টিকার প্রথম ডোজ

    মোট জনসংখ্যার ১৯ শতাংশ পেয়েছে টিকার প্রথম ডোজ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাস মহামারির মোকাবেলায় দেশে শুরু হওয়া টিকাদান কর্মসূচির আওতায় গত মঙ্গলবার পর্যন্ত প্রথম ডোজ টিকা পেয়েছে মোট জনসংখ্যার প্রায় ১৯ শতাংশ। প্রথম ও দ্বিতীয় ডোজ মিলে মোট টিকাদানের ১৪ শতাংশই হয়েছে মঙ্গলবার এক দিনে। ওই দিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে বিশেষ কার্যক্রমের আওতায় ৭৫ লাখসহ ৮০ লাখ ডোজ টিকা দেওয়ার ঘোষণা দেওয়া হয়। তবে ঢাকা সাড়া কম পাওয়ায় লক্ষ্য অর্জন পুরোপুরি সম্ভব হয়নি। গতকালও বিশেষ কার্যক্রমের আওতায় টিকা দেওয়া হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরও বিষয়টিকে তাদের টিকাদানে সক্ষমতার বড় প্রমাণ বলে মনে করছে। অন্যদিকে এখন পর্যন্ত দেশে জনসংখ্যা বিবেচনায় বিভাগ হিসেবে সবচেয়ে বেশি টিকা পেয়েছে ঢাকা বিভাগের মানুষ আর জেলা হিসেবে রাঙামাটির মানুষ। যদিও দ্বিতীয় ডোজে সবচেয়ে এগিয়ে আছে চট্টগ্রাম বিভাগ।

    মঙ্গলবার পর্যন্ত দেশে মোট টিকা দেওয়া হয়েছে চার কোটি ৮১ লাখ ৩৯ হাজার ৭৫২ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে তিন কোটি ১৫ লাখ ছয় হাজার ১৭ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে এক কোটি ৬৬ লাখ ৩৩ হাজার ৭৩৫ জনকে। প্রথম ডোজ পেয়েছে মোট জনসংখ্যার প্রায় ১৯ শতাংশ। আর দুই ডোজ মিলে মোট টিকার ১৪ শতাংশ বা ৬৭ লাখ ৫৫ হাজার জনকে দেওয়া হয়েছে গত মঙ্গলবার এক দিনে। ওই দিন শুধু প্রথম ডোজই পেয়েছে ৬৬ লাখ ২৫ হাজার ১২৩ জন।

    জনসংখ্যা বিবেচনায় সবচেয়ে বেশি টিকা পেয়েছে রাঙামাটি জেলার মানুষ। যেখানে মোট সাত লাখ ১৭ হাজার মানুষের মধ্যে প্রথম ডোজ টিকা পেয়েছে ২৮ শতাংশ এবং দ্বিতীয় ডোজ পেয়েছে ২১ শতাংশ মানুষ। বিভাগ হিসাবে সর্বোচ্চ ২০ শতাংশ মানুষ টিকা পেয়েছে ঢাকা বিভাগে। এর পরই ১৮ শতাংশ করে পেয়েছে চট্টগ্রাম ও বরিশাল বিভাগের মানুষ। সব চেয়ে কম দেওয়া হয়েছে সিলেট বিভাগে।

    স্বাস্থ্য অধিদপ্তরের টিকাদানের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, প্রথম ডোজের তুলনায় সবচেয়ে বেশি ৭১ শতাংশ দ্বিতীয় ডোজ টিকা পেয়েছে চট্টগ্রাম বিভাগের মানুষ। এর পরেই ৬৭ শতাংশ দ্বিতীয় ডোজ পেয়েছে ঢাকা, রাজশাহী ও সিলেট বিভাগে, ৬৬ শতাংশ করে পেয়েছে খুলনা ও ময়মনসিংহ বিভাগের মানুষ, ৬৪ শতাংশ পেয়েছে বরিশাল বিভাগে এবং ৫৭ শতাংশ পেয়েছে রংপুর বিভাগের মানুষ।


    এদিকে প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে টিকার ক্যাম্পেইনের অংশ হিসেবে বুধবার টিকা দেওয়া হয়েছে ১৩ লাখ ৩৪ হাজার ২৪৪ ডোজ। এর মধ্যে  প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে ১১ লাখ ৮৬ হাজার ৯৩ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৪৮ হাজার ১৫১ জন। দুই দিনে মোট ৮০ লাখ ৯৯ হাজার ২১৬ ডোজ টিকা দেওয়া হয়েছে। সব মিলিয়ে দেশে টিকা দেওয়া হয়েছে চার কোটি ৯৪ লাখ ৭৩ হাজার ৯৯৬ ডোজ। এর মধ্যে প্রথম ডোজ নিয়েছেন তিন কোটি ২৬ লাখ ৯২ হাজার ১১০ জন ও দুই ডোজ নিয়েছেন এক কোটি ৬৭ লাখ ৮১ হাজার ৮৮৬ জন।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ