ঢাকা রবিবার, ০৮ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী ইসরায়েলে একদিনে ১৪০ জন আহত, ছয় দিনে নিহত ১০ জন বরিশালে‘হুজুগে’ পাম্পে পাম্পে তেল কেনার হিড়িক জমে উঠেছে বরিশালে কোটি টাকার ইফতার বাজার  পাচারকালে ইলিশা ফেরিঘাটে ১৩৬০ বস্তা ইউরিয়া সারসহ চার ট্রাক আটক ববিতে নির্মাণকাজে চাঁদা দাবি, ছাত্রদল নেতাকর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ গৌরনদীতে যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ঝালকাঠিতে গণপিটুনিতে যুবকের মৃত্যু
  • কাঁঠালিয়ায় আন্তর্জাতিক অহিংস দিবস পালন

    কাঁঠালিয়ায় আন্তর্জাতিক অহিংস দিবস পালন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক অহিংস দিবস পালন করা হয়েছে। শনিবার (২ অক্টোবর) বেলা ১১টায় পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি) উপজেলা শাখার আয়োজনে দিবসটি পালন উপলক্ষে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

    সুজন উপজেলা সভাপতি ও পিএফজি’র সিনিয়র সদস্য অধ্যাপক মো.আবদুল হালিমের সভাপতিত্বে বীরমুক্তিযোদ্ধা মরহুম ফারুক সিকদার স্মৃতি সংসদে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান উপজেলা বিএনপির (জামাল গ্রুপ) যুগ্ন আহবায়ক ও পিএফজি সিনিয়র সদস্য মো.জালালুর রহমান আকন।

    বিশেষ অতিথি ছিলেন দি-হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ, পিস অ্যাম্বেসেডর নেটওয়ার্ক (প্যান) বরিশাল অঞ্চলের কো-অডিনেটর সাংবাদিক ফারুক হোসেন খান।

    ভায় অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন বলতলা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ওবায়েদুল হক অদুদ, উপজেলা শ্রমিক লীগের সাবেক সভাপতি ও পিএফজি সদস্য মো.মিজানুর রহমান, সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারন সম্পাদক ও পিএফজি সদস্য মো.মাহাবুবুর রহমান, সাংবাদিক সরোয়ার হোসেন সিকদার, মো.সাকিবুজ্জামান সবুর, এ্যাডভোকেট ফয়সাল আহম্মেদ, ইয়ুথ লিডার মো.ফয়সাল সিকদার ও সিয়াম হোসেন প্রমূখ।

    সভার পুর্বে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে পিএফজি’র সদস্য ছাড়াও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ