ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • করোনা টেস্টে টাকা লাগবে না প্রবাসীদের

    করোনা টেস্টে টাকা লাগবে না প্রবাসীদের
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ শুরু থেকেই প্রবাসীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। প্রবাসীদের কারণে মহামারির মধ্যেও রেমিটেন্সের ধারাবাহিকতা চাঙ্গা ছিল। আর সেই প্রবাসীদের করোনা টেস্টে বিমানবন্দরে টাকা লাগবে, এটি হতে পারে না। আগামীতে প্রবাসীদের হযরত শাহ্‌জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনার নমুনা পরীক্ষা কোনো ধরনের ‘ফি’ দিতে হবে না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমদ। তিনি বলেন, প্রবাসীদের করোনার আরটি-পিসিআর টেস্ট ফি'র ১ হাজার ৬০০ টাকা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।

    শনিবার (২ অক্টোবর) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে বাংলাদেশ দূতাবাসে প্রবাসীদের সঙ্গে এক মতবিনিময় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এ কথা জানান।

    উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি। এতে সভাপতিত্ব করেন সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত মো. আবু জাফর।

    প্রবাসী কল্যাণমন্ত্রী আরও বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিটেন্স যোদ্ধা। তারা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিটেন্স প্রেরণ করেন। দেশের অর্থনীতিতে তাদের অবদান অনস্বীকার্য। সরকারও তাদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর রয়েছে। এরই অংশ হিসেবে সংযুক্ত আরব আমিরাতগামী কর্মীদের বিমানবন্দরে কোভিড-১৯ পরীক্ষার জন্য ধার্যকৃত ১ হাজার ৬০০ টাকা মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ