ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • জার্মানি থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ৮ লাখ টিকা

    জার্মানি থেকে এলো অ্যাস্ট্রাজেনেকার আরও ৮ লাখ টিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    এবার জার্মানি থেকে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকারের আরও ৭ লাখ ৯০ হাজার ডোজ করোনার টিকা দেশে এসেছে। শনিবার বিকালে টিকাগুলো নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছে।
    বিমানবন্দরে টিকা গ্রহণ করতে উপস্থিত ছিলেন- বাংলাদেশে নিযুক্ত জার্মানির রাষ্ট্রদূত আখিম ট্র্যোস্টার, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলমসহ অন্যরা।

    এর আগে গত জুলাই মাস জুড়ে জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার ৩০ লাখ টিকা দেশে এসেছে। এ ছাড়া ভারতের সেরাম থেকে কেনা টিকার ৭০ লাখ ডোজ দেশে আসে। স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক এ তথ্য জানিয়েছেন।

    তিনি বলেন, শনিবার বিকাল ৫টা ১০ মিনিটে করোনা টিকার বৈশ্বিক উদ্যোগ কোভ্যাক্স-এর আওতায় ৭ লাখ ৯০ হাজার অ্যাস্ট্রাজেনেকার টিকা দেশে পৌঁছে। অন্য টিকার মতো এই টিকা বিতারণ করা হবে।

    ভারতের সেরাম ইনস্টিটিউটে উৎপাদিত অ্যাস্ট্রাজেনেকার টিকা দিয়ে গত ৭ ফেব্রুয়ারি দেশে টিকাদান কর্মসূচি শুরু হয়েছিল। সেরাম ইনস্টিটিউটে তৈরি অ্যাস্ট্রাজেনেকার টিকার ৩ কোটি ডোজ কিনতে চুক্তি করেছিল সরকার। কিন্তু ৭০ লাখ ডোজ আসার পর ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয়, ফলে আর চালান আসেনি। এতে বাংলাদেশকে বেশ অসুবিধার মধ্যে পড়তে হয়। বিশেষ করে অসুবিধায় পড়েন যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম টিকা নেওয়ার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় ছিলেন। পরে অবশ্য চলতি বছরের জুলাই মাসে জাপান থেকে উপহারের অ্যাস্ট্রাজেনেকার টিকার চালান দেশে আসার পর দ্বিতীয় ডোজের জন্য অপেক্ষায় থাকাদের টিকা দেওয়া শুরু হয়।

    উল্লেখ্য, গত ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা, সিনোফার্ম, ফাইজার ও মডার্না মিলে দেশে টিকা এসেছে ৫ কোটি ৭০ লাখ ৮৫ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ৫ কোটি ২ লাখ ৪৫ হাজার ২৫৫ ডোজ টিকা দেওয়া হয়েছে।  সে হিসাবে, এই মুহূর্তে ৬৮ লাখ ৩৯ হাজার ৮২৫ ডোজ টিকা মজুদ রয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ