ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • দেশে ৫ কোটিরও বেশি টিকাদান সম্পন্ন

    দেশে ৫ কোটিরও বেশি টিকাদান সম্পন্ন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনা সংক্রমণ প্রতিরোধী সারাদেশে এ পর্যন্ত ৫ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৭৫৫ ডোজ টিকা দেওয়া সম্পন্ন হয়েছে বলে তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

    রোববার (০৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এখন পর্যন্ত দেশে ৫ কোটি ৭৬ লাখ ৪৫ হাজার ৮০ ডোজ টিকা এসেছে। এর মধ্যে ৫ কোটি ১২ লাখ ৮৯ হাজার ৭৫৫ ডোজ টিকা দেওয়া হয়েছে। এই মুহূর্তে ৬৩ লাখ ৫৫ হাজার ৩২৫ ডোজ টিকা মজুত আছে।

    বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এখন পর্যন্ত প্রথম ডোজ দেওয়া হয়েছে ৩ কোটি ৪১ লাখ ১৭ হাজার ৯৪৮ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ কোটি ৭১ লাখ ৭১ হাজার ৮০৭ জন। আর রোববার দুই ডোজ মিলিয়ে দেওয়া হয়েছে ৫ লাখ ৮৯ হাজার ৪২৭ ডোজ টিকা।

    অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিনের টিকা দেওয়া হয়েছে।

    স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য মতে, রোববার অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ দেওয়া হয়েছে ৬৮ হাজার ৬৬৯ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৫৬ জনকে। পাশাপাশি ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১০ হাজার ৮৮৪ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৭৫৬ জনকে।

    এ ছাড়া সিনোফার্মের টিকা প্রথম ডোজ নিয়েছেন তিন লাখ ৬৯ হাজার ৮৭৮ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন এক লাখ ৩২ হাজার ৭৫৯ জন। মডার্নার টিকা প্রথম ডোজ নিয়েছেন ১ হাজার ৯৩২ জন এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৩ হাজার ৭২৩ জনকে।

    এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৫ কোটি ৬ লাখ ৭৯ হাজার ৭৯২ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ