ঢাকা রবিবার, ২১ জুন ২০২৬

Motobad news
শিরোনাম
  • কাতারে সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত পুলিশের হাতে গ্রেফত‍ারের ভয়ে ছাদ বেয়ে পালাতে গিয়ে আ’লীগ নেতার মৃত্যুর অভিযোগ  রাশেদ খাঁনকে চিড়িয়াখানায় ‘ডোনাল্ড ট্রাম্প’ মহিষের পাশে রাখবো: হানজালা মালয়েশিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বরিশালে পিআরসি স্কুলের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা তসলিম উদ্দিন বরিশালে পুলিশের বিশেষ অভিযানে আটক ৩৪ জন নগরীর ২৩ নম্বর ওয়ার্ডে রাস্তা ও প্যালাসাইডিং নির্মাণ কাজের উদ্বোধন আওয়ামী লীগ পেটানোর অভিযোগে লন্ডনে মামলার গ্যাড়াকলে হাসনাত মহিপুরে মাছ ধরতে গিয়ে ডোবায় ডুবে দুই শিশুর মৃত্যু
  • আখাউড়া স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ

    আখাউড়া স্থলবন্দরে ৫ দিন আমদানি-রপ্তানি বন্ধ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে টানা পাঁচ দিন পণ্য আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধের ঘোষণা দিয়েছেন ভারতীয় ব্যবসায়ীরা।

    তবে এ সময় ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের এপার-ওপার কার্যক্রম স্বাভাবিক থাকবে।

    অপরদিকে পূজা উপলক্ষ্যে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম চালু থাকবে বলে কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে।

    আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম জানান, শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে ১২-১৬ অক্টোবর পর্যন্ত আখাউড়া-আগরতলা বন্দর দিয়ে দুদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য সম্পূর্ণ বন্ধ থাকবে।

    আখাউড়া স্থলবন্দরের কাস্টমস রাজস্ব কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান জানান, পূজা উপলক্ষ্যে ব্যবসায়ীরা বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধের ঘোষণা দিলেও সরকারি ছুটি ছাড়া অন্যান্য দিন বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ