ঢাকা বুধবার, ২০ মে ২০২৬

Motobad news
শিরোনাম
  • ১০ লাখ কর্মসংস্থান ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের অঙ্গীকার             আগামী ৫ জুন শেবাচিম হাসপাতালে চালু হচ্ছে হেমাটোলজি ডে কেয়ার ইউনিট মঠবাড়িয়ার টপটেন জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসার শিশু মৃত্যুর অভিযোগ শেবাচিম হাসপাতালে শিশুর মৃত্যু নিয়ে স্বজন-ইন্টার্ন চিকিৎসকদের তুলকালাম হাম উপসর্গে বরিশালে ২ শিশুর মৃত্যু আমরা খুব দ্রুত যুদ্ধ শেষ করতে যাচ্ছি: ট্রাম্প আওয়ামী লীগ ব্যাক করেনি, তারা ছিলই: আসিফ নজরুল পাকিস্তানকে ফের হোয়াইটওয়াশ, রোমাঞ্চকর জয়ে ইতিহাস গড়লো বাংলাদেশ বরিশাল সিটি কর্পোরেশনের আইন উপদেষ্টা হিসেবে নিয়োগ পেলেন আইনজীবী পান্না ও আমিন  ‘স্বপ্নের সেতু’ নির্মাণ সম্ভাব্যতা যাচাইয়ে গিয়ে অবরুদ্ধ সেতুমন্ত্রী
  • ঝালকাঠিতে ৩২ হাজার ৫০০ মিটার জাল ও ১০ কেজি ইলিশ জব্দ

    ঝালকাঠিতে ৩২ হাজার ৫০০ মিটার জাল ও ১০ কেজি ইলিশ জব্দ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    প্রজনন মৌসুমে ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার সময় ৩২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ। শুক্রবার সকালে এ অভিযান পরিচালনা করা হয়।

    মৎস্য বিভাগ জানায়, সুগন্ধা ও বিষখালী নদীর ৪০ কিলোমিটার এলাকায় নিষেধাজ্ঞা জারি করা হলেও অসাধু জেলেরা মা ইলিশ ধরার চেষ্টা করে।

    জেলা, উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে নদীতে অভিযান চালিয়ে ৩২ হাজার ৫০০ মিটার অবৈধ কারেন্ট জাল ও ১০ কেজি ইলিশ জব্দ করে। জব্দ করা জাল ভ্রাম্যমাণ আদালতের আদেশে নদীর তীরে পুড়িয়ে ফেলা হয়। ইলিশ মাছ স্থানীয় এতিম খানায় বিতরণ করা হয় বলে জেলা মৎস্য কর্মকর্তা রিপন কান্তি ঘোষ।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ