ঢাকা সোমবার, ১৯ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • পদত্যাগের নির্দেশের গুঞ্জনের মধ্যেই ইশরাকের বার্তা দুই শিশুকে হত্যার পর মায়ের আত্মহত্যা, দেয়ালে লেখা ছিল ‘এই গল্প শেষ’ নগরীর বিভিন্ন পূজামণ্ডপ ও মন্দির পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক  ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর কাউনিয়া বালিকা ফাজিল মডেল মাদরাসায় ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন ভোলায় বিএনপি নেতাকে কুপিয়ে জখম, গণপিটুনির পর যুবকের মৃত্যু দুর্নীতির মামলায় বিমানবাহিনীর সাবেক প্রধান কাতারে গ্রেফতার শ্রমিক নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ ও ৭ দফা দাবিতে পদ্মা ব্লোয়িংয়ে গেট মিটিং সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রাজাপুরের আনোয়ার হোসেনের মৃত্যু বরিশালে চার ঘন্টার অভিযানে ১৫ হাজার মিটার কারেন্ট জাল জব্দ
  • বঙ্গোপসাগরে পাথর বোঝাই লাইটার জাহাজ ডুবি

    বঙ্গোপসাগরে পাথর বোঝাই লাইটার জাহাজ ডুবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বঙ্গোপসাগরে সুন্দরবনের দুবলার মোংলা বন্দরের ফেয়ারওয়ে বয়া এলাকায় ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে ডুবে গেছে এমভি বিউটি অব লোহাগড়া-২ নামে একটি লাইটার কার্গো জাহাজ।

    শনিবার ভোর রাতে মোংলা বন্দরের চ্যানেল এলাকায় তলা ফেটে ডুবে যায় জাহাজটি। এসময় ওই লাইটার কার্গো জাহাজ জাহাজের এসওএস (সেভ এন্ড সোল) বার্তা পেয়ে দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে ভাসমান অবস্থায় ১০ নাবিককে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। ডুবে যাওয়া লাইটার কার্গো জাহাজ বিউটি অব লোহাগড়া-২ এর মালিক খুলনার সাদেক হোসেন বলে জানিয়েছে কোস্টগার্ড।   

    এর আগে শুক্রবার (৮ অক্টোবর) দুপুরে মোংলা বন্দরের পশুর চ্যানেলে সুন্দরবনের অপর পাড়ে কানাইনগর এলাকায় সার নিয়ে এমভি দেশ বন্ধু নামে আরও একটি লাইটার কার্গো জাহাজ ডুবে যায়। সেটি এখনও উদ্ধারের তৎপরতা শুরু করতে পারেনি মালিকপক্ষ।

    মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফখর উদ্দিন ও মোংলা কোস্টগার্ড পশ্চিম জোনের সদর দপ্তরের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. হাসানুজ্জামান জানান, মোংলা বন্দরেরর বাইরে বঙ্গোপসাগরে সুন্দরবন উপকূলে ফেয়ারওয়ে বয়া এলাকায় অবস্থান করা সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি সাগর রতন জাহাজ থেকে ১২০০ মেট্রিক টন পাথর নিয়ে খুলনার উদ্দেশ্য যাচ্ছিল এমভি বিউটি আব লোহাগড়া-২ লাইটার লাইটার জাহাজ। পথে ভোররাতে মোয়লা বন্দর চ্যানেলের সুন্দরবনের দুবলারচর এলাকায় তলা ফেটে ডুবতে থাকে ওই লাইটার কার্গো জাহাজটি। এসময় ওই লাইটার কার্গো জাহাজ জীবন রক্ষায় সর্বশেষ বার্তা এসওএস (সেভ এন্ড সোল) পেয়ে সুন্দরবনের দুবলা ক্যাম্পের কোস্টগার্ড সদস্যরা দুর্ঘটনাস্থলে ছুটে গিয়ে ভাসমান অবস্থায় ১০ নাবিককে জীবিত উদ্ধার করে। এরপর উদ্ধারকৃত ১০ নাবিককে কোস্টগার্ডের দুবলা ক্যাম্পে নিয়ে গিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুস্থ করে মোংলাগামী অন্য একটি লাইটার কার্গো জাহাজ এমভি দেশ দিগন্তে উঠিয়ে দেয় উদ্ধারকৃত ওইসব নাবিকদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ