ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ভারত থেকে এল ১০ লাখ ডোজ টিকা

    ভারত থেকে এল ১০ লাখ ডোজ টিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ভারতের সিরাম ইনস্টিটিউট থেকে উৎপাদিত ১০ লাখ কোভিশিল্ড টিকা ঢাকায় এসে পৌঁছেছে। আজ শ‌নিবার (৯ অ‌ক্টোবর) সন্ধ্যায় টিকাগু‌লো বহনকারী বিমান ঢাকার হযরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে অবতরণ ক‌রে।

    স্বাস্থ্য অধিদপ্তরের টিকা কর্মসূচির পরিচালক ডা. শামসুল হক টিকা আসার তথ্য নি‌শ্চিত ক‌রে‌ সাংবাদিকদের বলেন, ভারতের সেরাম ইন‌স্টি‌টিউট থে‌কে ১০ লাখ কো‌ভি‌শি‌ল্ডের টিকা সন্ধ্যা ৫টা ৫৪ মি‌নি‌টে এসে পৌঁ‌ছে‌ছে।

    এর আগে বাংলাদেশ সরকার গত বছরের ডিসেম্বর মাসে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা কেনার জন্য সিরামের সঙ্গে চুক্তি করে। কিন্তু এ পর্যন্ত মোট ১ কোটি ৩ লাখ ডোজ টিকা ভারত থেকে এসেছে।

    চলতি বছরের ২৫ জানুয়ারি ভারত থেকে কেনা ৫০ লাখ টিকার প্রথম চালান আসে। আর ২৩ ফেব্রুয়ারি ভারত থেকে কেনা টিকার দ্বিতীয় চালান আসে। এ ছাড়া ভারত বাংলাদেশকে তিন দফায় ৩৩ লাখ টিকা উপহার দেয়।

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ