ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২২৪ জন

    ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ২২৪ জন
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ২২৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে রাজধানী ঢাকায় ১৬৫ জন এবং অন্যান্য বিভাগে ৫৯ জন নতুন ভর্তি হয়েছে। আজ শনিবার (৯ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কনট্রোল রুম থেকে দেওয়া সর্বশেষ তথ্যে এসব জানানো হয়।

    এতে জানানো হয়, চলতি বছরের জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীরা চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সেবা নিয়ে বাড়ি ফিরেছে ১৮ হাজার ৮৭২ জন। এর মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি ৪৬টি হাসপাতালে ৭৯০ জন এবং অন্যান্য বিভাগের হাসপাতালগুলোতে ১৮৩ জন ভর্তি রয়েছে। এই সময়ে মোট মৃত্যুর সংখ্যা ৭৩ জন।

    বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ভর্তি রোগী ৯৭৩ জন। আজ পর্যন্ত চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে মোট ভর্তি হয়েছে ১৯ হাজার ৯১৮ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ