ঢাকা বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে নগরীর ২৫ নম্বর ওয়ার্ড বিএনপির প্রস্তুতি সভা  চরমোনাই বাৎসরিক মাহফিল উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সমন্বয় সভা  সাংবাদিক রানার মায়ের মৃত্যুতে এসএম জাকির হোসেনের শোক  সাংবাদিক কাওসার হোসেন রানার মায়ের ইন্তেকাল, বরিশাল প্রেসক্লাবের শোক  গৃহবধূর হাত-পায়ের রগ কর্তন, প্রধান আসামি গ্রেফতার চিত্রনায়িকা পরীমনির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিষেধাজ্ঞা শেষে ধরা পড়া ৯৫ শতাংশই ডিমওয়ালা ইলিশ! আগামী বছরও ঈদুল ফিতরে ৫, আজহায় ৬ ও পূজায় ২ দিন ছুটি বরিশালের ১১ শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানকে কারণ দর্শানোর নোটিশ ইঞ্জিনিয়ার মিজানুর রহমানের মৃত্যুতে শোক
  • ফেসবুকে আসছে ভিডিও ডেটিং অ্যাপ 

    ফেসবুকে আসছে ভিডিও ডেটিং অ্যাপ 
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট ফেসবুক নতুন একটি ডেটিং অ্যাপ আনছে। ‘স্পার্কড’ নামের এ অ্যাপ থেকে চার মিনিটের ভিডিও ডেটিং করা যাবে। সরাসরি মেসেজিংয়ের পরিবর্তে ছোট ভিডিওর মাধ্যমে ডেটিং করার নতুন এ অ্যাপ নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। ফেসবুক জানিয়েছে, বাজারে অন্য যে ডেটিং অ্যাপ আছে, তাদের থেকে এটি সম্পূর্ণ আলাদা হবে।

    প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট দ্য ভার্জ এক প্রতিবেদনে জানিয়েছে, স্পার্কড নামে এই অ্যাপ্লিকেশন থেকে চার মিনিটের ভিডিও করা যাবে। এখানে কোনো পাবলিক প্রোফাইল থাকবে না। স্পার্কড অ্যাপটি যুক্তরাষ্ট্রে ৪৭ জন মানুষকে নিয়ে পরীক্ষা করা হচ্ছে।

    ফেসবুকের এই আইডিয়া অনেকটা রিয়েল-ওয়ার্ল্ড ডেটিং ইভেন্টের মতো, যেখানে কোনো সিঙ্গেল ব্যক্তি ভালোবাসার মানুষ খুঁজে পাওয়ার আশায় সরাসরি হাজির হন। পাবলিক প্রোফাইল না থাকায় নিবন্ধনের সময় ব্যবহারকারীকে কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। কোন ধরনের মানুষের সঙ্গে তিনি ডেট করতে চান, তা উল্লেখ করতে হবে।

    কারও সঙ্গে ডেটের শিডিউল পেলে পরবর্তীতে ১০ মিনিটের ভিডিও তৈরি করা যাবে। একটি সেশনে একজন ব্যবহারকারী কতটি ভিডিও করতে পারবেন, সে বিষয়ে এখনো কিছু জানায়নি ফেসবুক।

    এটাই ফেসবুকের প্রথম ডেটিং অ্যাপ নয়। এর আগে কোম্পানিটি ২০১৯ সালে ফেসবুক ডেটিং নামে একটি অ্যাপ চালু করেছিল।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ