ঢাকা মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে প্রভাবশালীদের নিয়ন্ত্রণে ৩৪ পয়েন্টে চলছে অবৈধ বালু উত্তোলন সাগরে ঘূর্ণিঝড় আকভান, বাড়াচ্ছে গতি ও শক্তি দক্ষিণ বাংলার উন্নয়নে সুনির্দিষ্ট পরিকল্পনা প্রণয়ন করছে সরকার : জহির উদ্দিন স্বপন রাজাপুরে ‘জয়বাংলা’ স্লোগান, টিসি পাচ্ছে ১৫ শিক্ষার্থী সোলার প্যানেলে চলছে ঝালকাঠি ডিসি কার্যালয়, উদ্বৃত্ত বিদ্যুৎ যাবে জাতীয় গ্রিডে আমতলী এলজিইডির হিসাব শাখায় কেরোসিন ঢেলে আগুন! বাউফলে হাত পা উদ্ধারের তিনদিন পর পাওয়া গেল খণ্ডিত দেহ ও মাথা, গ্রেপ্তার দুই বরগুনায় অসুস্থ রোগীকে নাটক করেন বলার অভিযোগ, মৃত্যুর পর চার নার্সকে শোকজ পটুয়াখালীতে এতিমের বরাদ্দ সাড়ে ৩ কোটি টাকা, তালিকায় গরমিল অনিয়মের প্রতিবাদের নেতৃত্ব দেওয়ায় বরিশালে নার্সিং ইনস্টিটিউটের  শিক্ষার্থীকে বহিষ্কার
  • কাঠালিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসার'র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

    কাঠালিয়ায় প্রাথমিক শিক্ষা অফিসার'র বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রাথমিক শিক্ষ অফিসার এইচ এম রোকনুজ্জামানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সরকারি প্রধান শিক্ষক সমিতি ও জাতীয় প্রাথমিক সহকারী শিক্ষক ফাউন্ডেশন কাঠালিয়া উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করেন।

    গত বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা শিক্ষা অফিসারে সভাকক্ষে উপজেলা শিক্ষা অফিসারের বদলী জনিত এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা শিক্ষা অফিসার এইচ এম রোকনুজ্জামান, বিশেষ অতিথি ছিলেন  হিসাব রক্ষণ অফিসার মো. ইউনুস আলী।

    কাঠালিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ সরকারি প্রধান শিক্ষক সমিতির সভাপতি মোসাঃ দিলরুবা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. সোলায়মান, মো. রিয়াজুল ইসলাম, কিং ফয়সাল।  মো. নাসির উদ্দিন, মো. হুমায়ুন কবির, শাহিন, মো. বাবুল হোসেন, মো. হাবিবুর রহমান, মোঃ বজলুর রহমান, আঃ বারেক হাওলাদার, মোঃ কামরুল ইসলাম ও মোঃ মাইন উদ্দিন (নিউটন),  অমর মন্ডল, ইমরোজ জাহান, মমতাজ বেগম প্রমূখ।

    অনুষ্ঠান শেষে বিদায়ী অফিসারকে ক্রেষ্ট ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ