ঢাকা বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • কমিটি ঘোষণার পরই ভোলায় এনসিপি নেতার পদত্যাগ পাথরঘাটায় চিফ হুইপের গাড়িবহরে হামলার ৪ বছর পর গ্রেপ্তার ৬ সাদা ঝিনুকে ছেয়ে গেছে কুয়াকাটা সৈকত বরগুনায় সাড়ে ৭ কোটি টাকার ভারতীয় শাড়ি ও পাঞ্জাবি উদ্ধার ভোলায় মোবাইল বিক্রি না করায় কিশোরকে হত্যা, মামা-ভাগনের যাবজ্জীবন বরিশাল বিশ্ববিদ্যালয় ও রেফকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে বৃক্ষরোপণ কর্মসূচি উজিরপুরে হুইল চেয়ার পেল প্রতিবন্ধী শিক্ষার্থী অয়ন মিত্র  মঠবাড়িয়ায় অস্ত্রের মুখে নারীকে সংঘবদ্ধ ধর্ষণচেষ্টার অভিযোগ
  • ঝালকাঠিতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত

     ঝালকাঠিতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    নানা আয়োজনে ঝালকাঠিতে আন্তর্জাতিক কন্যা শিশু দিবস পালিত হয়েছে। সোমবার সকাল ১০টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা, কন্যা শিশুদের নাচ, গান ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এ অনুষ্ঠানের আয়োজন করে।

    এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জোহর আলী। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. কামাল হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. ছিদ্দিকুর রহমান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক আয়শা সিদ্দিকা, প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র হেড অফ প্রোগ্রাম নীলিমা ইয়াসমিন, রিসোর্স ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের যুগ্ম পরিচালক মো. এনামুল হক ও প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ’র প্রজেক্ট ম্যানেজার মো. আবু সালেহ।

    অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সদর উপজেলার নথুল্লাবাদ ইউনিয়নের কিশোরী ইসরাত জাহান এশা। অনুষ্ঠানে জেলার চার উপজেলা থেকে গার্লস টেকওভার কর্মসূচির কন্যা শিশুরা অংশ নেয়। কন্যা শিশুরা যাতে নিজেদের অবস্থান, নেতৃত্ব, সিদ্ধান্ত ও সাফল্য তুলে ধরতে পারে সেলক্ষ্য নিয়েই এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজনকরা।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ