ঢাকা শুক্রবার, ১০ জুলাই ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশাল মহানগর বিএনপির সাবেক সভাপতির পঞ্চম মৃত্যুবার্ষিকী আজ বরিশালে জনসাধারণের চলাচলের পথ দখল, ৩ ব্যক্তিকে অর্থদণ্ড  কুয়াকাটায় পর্যটকের ভাটা, বিপাকে পর্যটন খাত  ভোলায় টানা বৃষ্টিপাতে পানিবন্দি ২৫ হাজার মানুষ  বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে অপসারণের দাবিতে বিক্ষোভ অব্যাহত তথ্যমন্ত্রীর সাথে মিশরের রাষ্ট্রদূতের সাক্ষাতে যৌথ মিডিয়া ফোরাম গঠনের প্রস্তাব কাজ হারাতে পারেন অসংখ্য শ্রমিক, ভয়াবহ গ্যাস সংকটের মুখে দেশ আর্জেন্টিনা-মিসর ম্যাচ ঘিরে বিতর্কে নিজেদের অবস্থান স্পষ্ট করল ফিফা পলাতক তিন পুলিশ কর্মকর্তা চাকরিচ্যুত প্রধানমন্ত্রী তারেক রহমানের বরিশাল সফর সফল করার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা
  • পুলিশ লাইনে হামলার পরিকল্পনাকারী যুবদল নেতা গ্রেফতার

    পুলিশ লাইনে হামলার পরিকল্পনাকারী যুবদল নেতা গ্রেফতার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    হেফাজতে ইসলামের হরতাল চলাকালে ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ লাইনে হামলা মামলার প্রধান আসামি জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাসমত খন্দকারকে (৪৯) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২০ এপ্রিল) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শরীফপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

    ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মো. ইশতিয়াক আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হাসমতকে গ্রেফতার করা হয়। সে পুলিশ লাইনে হামলার মূল পরিকল্পনাকারী। তার নির্দেশে সেদিন হামলা চালানো হয়েছিল।

    গত ২৮ ফেব্রুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের হরতাল চলাকালে জেলা পুলিশ লাইনে হামলা চালায় দুষ্কৃতকারীরা। এ ঘটনায় ১৪ এপ্রিল পুলিশ লাইনের সংরক্ষিত পুলিশ পরিদর্শক (আরআই) সৈয়দ এমদাদুল হক বাদী হয়ে ৪৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০০-৮০০ জনের বিরুদ্ধে সদর মডেল থানায় মামলা করেন। ওই হামলায় পুলিশ লাইনের সাড়ে ছয় লাখ টাকার ক্ষতি হয় বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়।


    এমইউআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ