ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • চার বিভাগের একাধিক স্থানে বৃষ্টির আভাস

    চার বিভাগের একাধিক স্থানে বৃষ্টির আভাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    দেশের চার বিভাগের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী দু'একদিনের মধ্যে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। পাশাপাশি কমতে পারে দিন ও রাতের তাপমাত্রা।

    বুধবার (১৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান এ তথ্য জানান। তিনি জানান, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। লঘুচাপটির অবস্থান পরিবর্তনের সঙ্গে বৃষ্টির মাত্রা বাড়তে পারে।
     
    এ আবহাওয়াবিদ আরও জানান, দক্ষিণপশ্চিম মৌসুমি বায়ু দেশের উত্তরাঞ্চল থেকে বিদায় নিয়েছে। এছাড়া মৌসুমি বায়ু দেশের অন্যান্য অঞ্চলে কম সক্রিয় রয়েছে। ফলে দেশের বিভিন্ন স্থানের আবহাওয়া বেশিরভাগ সময় শুষ্ক থাকার সম্ভাবনা আছে।

    আবহাওয়া অফিস জানায়, আগামী ২৪ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় এবং সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

    তাপমাত্রার তথ্যে বলা হয়েছে, সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ময়মনসিংহে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

    বৃষ্টিপাতের তথ্যে বলা হয়েছে, আগামী ৫ দিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে সিলেটে ৩৬ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ