ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • চলতি মাসের ১২ দিনে ডেঙ্গু আক্রান্ত ১৩ জনের মৃত্যু

    চলতি মাসের ১২ দিনে ডেঙ্গু আক্রান্ত ১৩ জনের মৃত্যু
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি মাসের ১২ দিনে সারাদেশে ২ হাজার ৫০০ বেশি ডেঙ্গু রোগী সরকারি-বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। আর একই সময়ে ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু হয়েছে।

    বুধবার (১৩ অক্টোবর) ডেঙ্গু বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদপ্তর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম এ তথ্য জানায়।

    স্বাস্থ্য অধিদপ্তর জানায়, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ঢাকা বিভাগে ১৬৩ জন আর বাকিরা ঢাকার বাইরের বিভাগের।

    বর্তমানে ৯২৮ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছেন। এদের মধ্যে ঢাকার সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৭৬৬ জন আর অন্যান্য বিভাগে ভর্তি আছেন ১৬২ জন।

    চলতি বছরে এখন পর্য ২০ হাজার ৭২৯ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ১৯ হাজার ৭১৯ জন আর মারা গেছেন ৮২ জন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ