ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • নারীদের স্বাবলম্বী করতে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী: রহমাতুল্লাহ পুলিশ হেফাজতে এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী শেরে বাংলা দিবা-নৈশ মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতিকে ফুলেল শুভেচ্ছা  শিকারপুরে ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা ‍ভাণ্ডারিয়ায় ইউএনও’র বিরুদ্ধে প্রধান শিক্ষককে নির্যাতনের অভিযোগ বরিশাল প্রেসক্লাব কল্যাণ তহবিলে বিসিসি প্রশাসকের লাখ টাকা অনুদান বেগম জিয়ার স্মৃতি বিজড়িত জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন বাবা-মায়ের ধারাবাহিকতায় জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামোর প্রজ্ঞাপন জারি পুলক চ্যাটার্জীর মৃত্যুর রহস্য উন্মোচনে শ্বেতপত্রের দাবি
  • ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার তারিখ ঘোষণা

    ষষ্ঠ থেকে নবম শ্রেণির বার্ষিক পরীক্ষার তারিখ ঘোষণা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ষষ্ঠ থেকে নবম শ্রেণিতে বার্ষিক পরীক্ষা শুরুর তারিখ জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর-মাউশি। সেইসঙ্গে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা নেয়ার নির্দেশও দেয়া হয়েছে।

    আগামী ২৪ নভেম্বর থেকে শুরু হয়ে পরীক্ষা চলবে ৩০ নভেম্বর পর্যন্ত। দশম শ্রেণির শিক্ষার্থীদেরও নির্বাচনী পরীক্ষায় অংশ নিতে হবে।

    বুধবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক সৈয়দ মো. গোলাম ফারুকের সই করা অফিস আদেশে এই বিষয়টি জানানো হয়েছে।

    অফিস আদেশে উল্লেখ করা হয়, কেবল তিন বিষয়ে ষষ্ঠ থেকে দশম শ্রেণিতে পরীক্ষা নেয়া হবে। বিষয়গুলো হলো বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত। ৫০ নম্বরের পরীক্ষা হবে দেড় ঘণ্টায়।

    তিনটি বিষয়ের মধ্যে বাংলা ও সাধারণ গণিতে ৩৫ নম্বর থাকবে লিখিত পরীক্ষায়, ১৫ নম্বর থাকবে এমসিকিউয়ে। তবে ইংরেজিতে প্রথম পত্রে ৩০ নম্বর ও দ্বিতীয় পত্রে থাকবে ২০ নম্বর।

    এর সঙ্গে অ্যাসাইনমেন্টে ৪০ ও স্বাস্থ্যবিধিতে থাকবে আরও ১০ নম্বর।

    এতে বেশ কিছু শর্তের উল্লেখ রয়েছে।

    যেসব অধ্যায় থেকে অ্যাসাইনমেন্ট (বাংলা, ইংরেজি ও সাধারণ গণিত বিষয়) দেয়া হয়েছে, সেসব অধ্যায় এবং গত ১২ জানুয়ারি থেকে শ্রেণিকক্ষে যেসব অধ্যায় পড়ানো হয়েছে, তার ওপরই হবে এই পরীক্ষা।

    প্রত্যেক শিক্ষার্থীর বার্ষিক পরীক্ষার নম্বরের সঙ্গে চলমান সকল বিষয়ের অ্যাসাইনমেন্টের ওপর ৪০ নম্বর যোগ করতে হবে।

    বার্ষিক পরীক্ষায় সপ্তম শ্রেণি থেকে দশম শ্রেণির শিক্ষার্থীদের ক্ষেত্রে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশগ্রহণ ও স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর আরও ১০ নম্বর যোগ করতে হবে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ