ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ইউরোপের তিন দেশে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

    ইউরোপের তিন দেশে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    আগামী নভেম্বরে ইউরোপের তিন দেশে গ্লাসগো, লন্ডন এবং প্যারিস সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬ এ যোগদানের জন্য ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থান করবেন তিনি। পরে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী। এরপর ইউনেস্কো থেকে ‘বঙ্গবন্ধু ক্রিয়েটিভ পুরস্কার’ প্রদানের জন্য লন্ডন থেকে সরাসরি প্যারিসে যাবেন শেখ হাসিনা।

    বৃহস্পতিবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন এসব তথ্য জানিয়েছেন।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, কপ-২৬ শীর্ষ বৈঠকে অংশগ্রহণের জন্য আগামী ৩১ অক্টোবর গ্লাসগোর উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী। ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) প্রেসিডেন্ট হিসেবে সেখানে অংশগ্রহণ করবেন তিনি। এছাড়া সাইডলাইনে কপ ২৬-সিভিএফের একটি বৈঠক হওয়ারও সম্ভাবনা আছে।

    পররাষ্ট্রমন্ত্রী বলেন, এরপর লন্ডন যাবেন প্রধানমন্ত্রী। আমরা চেষ্টা করছি সেখানে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সঙ্গে দ্বিপক্ষীয় একটি বৈঠকের জন্য। এ নিয়ে কাজ হচ্ছে।

    তিনি বলেন, বঙ্গবন্ধু ক্রিয়েটিভ পুরস্কার’ প্রদানের জন্য লন্ডন থেকে সরাসরি প্যারিসে যাবেন প্রধানমন্ত্রী।

    মোমেন বলেন, আমরা চাই এই পুরস্কার প্রধানমন্ত্রী নিজ হাতে দিক। করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জলবায়ু শীর্ষ সম্মেলন কপ-২৬ এ যোগদানের জন্য ১ থেকে ৩ নভেম্বর পর্যন্ত স্কটল্যান্ডের গ্লাসগোতে অবস্থান করবেন তিনি। পরে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য লন্ডনে যাবেন প্রধানমন্ত্রী। এরপর ইউনেস্কো থেকে ‘বঙ্গবন্ধু ক্রিয়েটিভ পুরস্কার’ প্রদানের জন্য লন্ডন থেকে সরাসরি প্যারিসে যাবেন শেখ হাসিনা।


    মোমেন বলেন, আমরা চাই এই পুরস্কার প্রধানমন্ত্রী নিজ হাতে দিবেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ