ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • টিকা গ্রহণে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ

    টিকা গ্রহণে ১২-১৭ বছরের শিক্ষার্থীদের তথ্য পাঠানোর নির্দেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ঢাকা মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অধ্যয়নরত ১২ থেকে ১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ করতে নির্দেশ দিয়েছে।

    বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মাউশির মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ প্রদান করা হয়েছে।

    এতে বলা হয়, মাউশি আওতাধীন ঢাকা মহানগরীর সকল শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ টিকা দেওয়ার জন্য সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে। তাই এসব প্রতিষ্ঠানের ১২-১৭ বছর বয়সী সকল শিক্ষার্থীদের তথ্য ছক আকারে পূরণ করে ১৯ অক্টোবরের মধ্যে student.vaccination2021@gmail.com ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

    তথ্যছকে শিক্ষার্থীদের ১৭ ডিজিটের জন্ম-নিবন্ধন নম্বর, নাম, প্রতিষ্ঠানের নাম, প্রতিষ্ঠানের কোড, জন্ম তারিখ ও অভিভাবকের মোবাইল নম্বর দিতে বলা হয়েছে।

    এর আগে বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মানিকগঞ্জে পরীক্ষামূলকভাবে মোট ১২০ শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়েছে। এসব শিক্ষার্থীদের ১০ থেকে ১৪ দিনের পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ