ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারতের ব্যাপক ‘অধপতন’

    বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারতের ব্যাপক ‘অধপতন’
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি ২০২১ সালে বিশ্বের ১১৬টি দেশের ওপর সমীক্ষা চালিয়েছে বৈশ্বিক ক্ষুধা সূচক (জিএইচআই)। এতে সাত ধাপ পিছিয়ে ১০১তম স্থানে নেমে গিয়েছে ভারত। গত বছর এই সূচকে তাদের অবস্থান ছিল ৯৪তম। খবর প্রকাশ করেছে এনডিটিভি।

    প্রতিবেদনে বলা হয়েছে, ক্ষুধা এবং অপুষ্টির ওপর ভিত্তি করে গতকাল বৃহস্পতিবার সূচকটি প্রকাশ করা হয়েছে। এতে পাঁচ থেকেও কম স্কোর নিয়ে চীন, কুয়েত ও ব্রাজিলসহ ১৮টি দেশ শীর্ষে অবস্থান করছে। তালিকায় বাংলাদেশের অবস্থান ৭৬তম।

     
    এছাড়া নেপাল ৭৬, মিয়ানমার ৭১ এবং পাকিস্তান ৯২তম স্থানে অবস্থান করছে। ভারতের পেছনে রয়েছে কেবল ১৫টি দেশ। সেগুলো হলো- পাপুয়া নিউ গিনি (১০২), আফগানিস্তান (১০৩), নাইজেরিয়া (১০৪), কঙ্গো (১০৫), মোজাম্বিক (১০৬), সিয়েরা লিওন (১০৭), টিমর-লেস্টে (১০৮), হাইতি (১০৯), লাইবেরিয়া (১১০), মাদাগাস্কার (১১১), গণতান্ত্রিক প্রজাতন্ত্র কঙ্গো (১১২), চাদ (১১৩), মধ্য আফ্রিকান প্রজাতন্ত্র (১১৪), ইয়েমেন (১১৫) এবং সোমালিয়া (১১৬)।

     


    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ