ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে

    করোনায় মৃত্যু বেড়েছে, শনাক্ত কমেছে
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মোট মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭৪৬ জনের। এ ছাড়া এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৩৯৬ জনের।

    আজ শুক্রবার (১৫ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    নতুনদের নিয়ে সব মিলিয়ে দেশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৬৪ হাজার ৮৮১ জনে। মৃত ৯ জনের মধ্যে পুরুষ চারজন ও নারী পাঁচজন।

    এ ছাড়া গতকাল দেশে করোনায় সাতজনের মৃত্যু হয়েছে। গতকাল করোনা শনাক্ত হয় ৪৬৬ জনের দেহে।

    ঢাকা সিটিসহ দেশের বিভিন্ন হাসপাতাল ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২৩ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছে ১৫ লাখ ২৬ হাজার ৮৯১ জন। সারা দেশে সরকারি-বেসরকারি ব্যবস্থাপনায় ৮২৯টি ল্যাবে গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৯ হাজার তিনটি ও নমুনা পরীক্ষা করা হয়েছে ১৮ হাজার ৯৮০টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে এক কোটি ৬১ হাজার ২৪৫টি।   

    বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় শনাক্তের হার ২ দশমিক ৯ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৫৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৭৭ শতাংশ।

    গত ২৪ ঘণ্টায় মৃত ৯ জনের মধ্যে ঢাকা বিভাগে ছয়জন, চট্টগ্রাম বিভাগে দুজন ও সিলেট বিভাগে একজন রয়েছে। এদের মধ্যে সরকারি হাসপাতালে আটজন ও বেসরকারি হাসপাতালে একজন মারা গেছে।

    মৃতদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে একজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে চারজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুজন ও ৮১ থেকে ৯০ বছরের মধ্যে দুজন রয়েছেন।      

    গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ২০৭ জন ও আইসোলেশন থেকে ছাড় পেয়েছেন ৩২৪ জন। এ পর্যন্ত আইসোলেশনে এসেছেন তিন লাখ ৮৪ হাজার ১৪৯ জন। আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন তিন লাখ ৪৫ হাজার ৭৯১ জন। বর্তমানে আইসোলেশনে আছেন ৩৮ হাজার ৩৫৮ জন।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ