ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ডেঙ্গুর আরো ১০৬ রোগী হাসপাতালে, সংখ্যা ছাড়াল ২১ হাজার

    ডেঙ্গুর আরো ১০৬ রোগী হাসপাতালে, সংখ্যা ছাড়াল ২১ হাজার
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে আরও ১০৬ জন ভর্তি হয়েছেন। ফলে এ বছর বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ২১ হাজার ছাড়িয়েছে।

    আজ শুক্রবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

    নতুন ভর্তিদের মধ্যে ঢাকাতে ৯১ জন এবং ঢাকার বাইরে সারাদেশে ভর্তি হয়েছেন ১৫ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে সর্বমোট ৮৪৬ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। এরমধ্যে ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ৬৮৫ জন এবং অন্যান্য বিভাগে বর্তমানে সর্বমোট ১৬১ জন রোগী ভর্তি রয়েছেন।

    এ বছরের শুরু থেকে ১৫ অক্টোবর পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা ২১ হাজার ১৮ জন।  সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ৯০ জন। এখন পর্যন্ত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৮২ জনের।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ