ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • আইনের শাসন সূচকে বাংলাদেশের আরও একধাপ ‍উন্নতি

    আইনের শাসন সূচকে বাংলাদেশের আরও একধাপ ‍উন্নতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    বিশ্বের ১৩৯ দেশের আইনের শাসন সূচকে একধাপ এগিয়েছে বাংলাদেশ। নতুন সূচকে বাংলাদেশের অবস্থান বিশ্বে ১২৪।

    গত বছর এই সূচকে বাংলাদেশের স্কোর ছিল ০.৪১। এ বছর কমে দাঁড়িয়েছে ০.৪০-এ। আর দক্ষিণ এশিয়ায় ৬ দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থ। তালিকায় নেপালের অবস্থান ৭০, শ্রীলঙ্কা ৭৬ এবং ভারত ৭৯তম অবস্থানে। আর পাকিস্তান ১৩৪ এবং আফগানিস্তান ১৩০তম অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার ওয়ার্ল্ড জাস্টিস প্রজেক্টের (ডব্লিউজেপি) প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    সংস্থাটি ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে আইনের শাসনের সূচক প্রকাশ করে আসছে। ডব্লিউজেপির সূচকে আইন-শৃঙ্খলা পরিস্থিতিতে বৈশ্বিকভাবে শীর্ষে অবস্থান করছে ইউরোপের স্ক্যান্ডিনেভীয় অঞ্চলের তিন দেশ নরওয়ে, ডেনমার্ক ও ফিনল্যান্ড। অপরদিকে, সর্বনিম্নে অবস্থানকারী তিন দেশ হলো গণপ্রজাতন্ত্রী কঙ্গো, কম্বোডিয়া এবং ভেনেজুয়েলা।


    আটটি বিষয় বিবেচনায় নিয়ে আইনের শাসনের এই সূচক তৈরি করে ডব্লিউজেপি। এগুলোর মধ্যে সরকারি ক্ষমতা, সরকারি উন্মুক্ততা, দুর্নীতি, মৌলিক অধিকার, আদেশ ও নিরাপত্তা, নিয়ন্ত্রণ প্রয়োগ এবং ফৌজদারি ও নাগরিক বিচার ব্যবস্থার সীমাবদ্ধতা।

    সূচকে এসেছে, আইনের শাসন সংক্রান্ত বিষয়ে ‘অর্ডার অ্যান্ড সিকিউরিটি’ বিভাগে ভালো করেছে বাংলাদেশ। এ সম্পর্কে ডব্লিউজেপি জানিয়েছে, বাংলাদেশ কার্যকরভাবে অপরাধ নিয়ন্ত্রণে সক্ষম হয়েছে। এমনকি অভ্যন্তরীণ সংঘাত বেশ ভালোভাবে নিয়ন্ত্রণে এসেছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ