ঢাকা মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • কুমিল্লার ঘটনা সিরিয়াসলি দেখছি: স্বরাষ্ট্রমন্ত্রী

    কুমিল্লার ঘটনা সিরিয়াসলি দেখছি: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কুমিল্লার ঘটনা আমরা খুব সিরিয়াসলি দেখছি। একটা নির্ভুল তদন্তের মাধ্যমে ঘটনা আপনাদের (সাংবাদিকদের) জানাবো। শিগগিরই জানাবো বলে আশা করছি। রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় ২-৩ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছি। আসল যারা করেছেন তাদেরও আমরা চিহ্নিত করে ফেলব, খুব শিগগিরই জানাতে সক্ষম হবো। আমরা আশা করছি- যেভাবে এগোচ্ছি, খুব শিগগিরই তাদের গ্রেফতার করতে পারবো।

    তিনি বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। এখানে সবাই মিলে চলছি। এ জন্য দুর্বার গতিতে এগিয়ে চলছি। হঠাৎ করে এ ঘটনা ঘটানোর পেছনে নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। কিছু দিনের মধ্যে বিষয়টি পরিষ্কার করতে পারবো।

    দেশের মানুষ ধর্মভীরু কিন্তু ধর্মান্ধ নয় উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা জঙ্গি-সন্ত্রাসকে কোনো দিন স্থান দেইনি। সবাই একত্রিত হয়ে জঙ্গি-সন্ত্রাসকে দূর করেছি। আমরা অনেক কিছু দেখছি, অনেক কিছু অনুমান করছি, এগুলো আমরা প্রমাণের অপেক্ষায় আছি। প্রমাণ পেলেই আপনাদের সামনে তুলে ধরব।

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল আরও বলেন, হাজীগঞ্জ ও নোয়াখালীতে প্রাণহানি হওয়ায় আমরা দুঃখ প্রকাশ করছি।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ