ঢাকা শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

Motobad news
শিরোনাম
  • বরিশালে খালখনন কার্যক্রম পরিদশন করলেন বিসিসির প্রশাসক শিরীন বানারীপাড়ায় যৌতুক না পেয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার  বাউফলে বাসচালককে মারধরের ঘটনায় জামায়াত নেতা গ্রেফতার শেবাচিম হাসপাতালে হাম আক্রান্ত আরও দুই শিশুর মৃত্যু শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ডিজিএফআইয়ের সাবেক ডিজি মামুন খালেদ ৩ দিনের রিমান্ডে আবু সাঈদ হত্যা মামলায় সাবেক দুই পুলিশের ফাঁসি, ৩ জনের যাবজ্জীবন গৌরনদীতে ব্রিজের রেলিং ভেঙে ট্রাক খাদে, চালক-হেলপার আহত বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি রবিউল, সম্পাদক মাসুদ বরিশাল নগরে স্কুলছাত্রী নিহতের ঘটনায় প্রতিবাদ, সড়ক অবরোধ
  • চীন থেকে ৯ কোটি সিরিঞ্জ কিনছে বাংলাদেশ

    চীন থেকে ৯ কোটি সিরিঞ্জ কিনছে বাংলাদেশ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    করোনাভাইরাসের টিকা দেওয়ার লক্ষ্যে চীনের একটি কোম্পানির কাছ থেকে সরাসরি পদ্ধতিতে (ডিপিএম) ৯ কোটি ডিসপোজেবল সিরিঞ্জ কিনতে যাচ্ছে সরকার।

    রবিবার(১৭ অক্টোবর) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ প্রস্তাব অনুমোদিত হয়েছে।

    সভার পর ব্রিফিংয়ে এ মন্ত্রীপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব শামসুল আরেফিন বলেন, ‘খুব দ্রুত টিকা চলে আসবে। সেজন্য সময় বাঁচাতে সরাসরি পদ্ধতিতে সিরিঞ্জ কেনা হচ্ছে। চীন ছাড়া অন্য কোনো সোর্সের এত বিপুল পরিমাণ সিরিঞ্জ দেওয়ার সক্ষমতা নেই।’


    অর্থ মন্ত্রণালয়ের এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৩ কোটি ৮২ লাখ মানুষকে টিকাদানের জন্য ২৭ কোটি ৬৪ লাখ সিরিঞ্জ প্রয়োজন। প্রতি মাসে ২ কোটি মানুষকে টিকা প্রদানের জন্য ৯ কোটি ডিসপোজেবল সিরিঞ্জ জরুরি ভিত্তিতে কিনতে হবে।

    এ অবস্থায়, রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) প্রস্তাবিত ৯ কোটি এবং ভবিষ্যতে প্রয়োজনীয় সংখ্যাক ডিসপোজেবল সিরিঞ্জ চায়না ন্যাশনাল ফার্মাসিউটিক্যালস ফরেন ট্রেড করপোরেশনের কাছ থেকে কেনার নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ