ঢাকা সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

Motobad news
শিরোনাম
  • আমতলীতে ঘুষের ১ ল‍াখ টাকাসহ পৌরসভার উপসহকারী প্রকৌশলী আটক বরিশালে ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩২৪ পিস ইয়াবাসহ গ্রেফতার ২ ষড়যন্ত্র মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে: গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শ্বশুরবাড়ি থেকে বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরী ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার ঝালকাঠিতে অবৈধ ইটভাটা গুড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর ‘উদ্দীপন’র সাধারণ ও কার্যনির্বাহী পরিষদের সভা অনুষ্ঠিত, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত আকভান’র প্রভাবে টানা বৃষ্টিতে বরিশালে ৪৮ হাজার হেক্টর জমির ফসল আক্রান্ত ইন্দোনেশিয়ায় ক্যান্ডি কারখানায় অগ্নিকাণ্ডে এখনও নিখোঁজ ২৯ বরিশাল, ভোলা ও লক্ষ্মীপুরের সীমানা বিরোধ নিরসনে ভূমি মন্ত্রণালয়ে মতবিনিময় সভা বরিশাল নগরীর পলাশপুর থেকে মাদক ও ধারালো অস্ত্রসহ আটক ৩
  • শান্তর প্রথম সেঞ্চুরি

    শান্তর প্রথম সেঞ্চুরি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলংকার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। ব্যাট করতে নেমে দারুণভাবে এগোচ্ছে টাইগাররা। প্রথম দিনে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি পূরণ করেছেন নাজমুল হসেন শান্ত।
    এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২ উইকেট হারিয়ে ২৫২ রান। 

    ধনঞ্জ ডি সিলভাকে বাউন্ডারি হাঁকিয়ে সেঞ্চুরি পূরণ করেন শান্ত। ক্যারিয়ারের প্রথম টেস্ট শতকের পথে ২৩৫টি বল খেলেন তিনি। মারেন ১২টি চার ও একটি ছক্কা। অন্যপ্রান্তে ফিফটির পথে আছেন মুমিনুল হক।

    এর আগে বুধবার ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মুমিনুল। এ সিরিজটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। দলের হয়ে ইনিংস উদ্বোধনে নামেন তামিম ইকবাল ও সাইফ হাসান।

    প্রথম ওভারে দুই চারের সাহায্যে তামিম ৮ রান করে ভালো শুরুর ইঙ্গিত দেন। তবে পরের ওভারে রানের খাতা খোলার আগেই সাজঘরে ফেরেন সাইফ। তাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন বিশ্ব ফার্নান্দো।

    শুরুতে উইকেট হারালেও দলকে চাপে পড়তে দেননি তামিম। পাল্টা আক্রমণে দ্রুত রান তুলতে থাকেন তিনি। দেশসেরা ব্যাটসম্যান ক্যারিয়ারের ২৯তম ফিফটি পূরণ করেন ৫২ বলে। 

    অবিচ্ছিন্ন থেকেই প্রথম সেশন শেষ করেন তামিম ও শান্ত। দ্বিতীয় সেশনেও ঠান্ডা মাথায় খেলে দলকে এগিয়ে নিচ্ছিলেন তারা। ধীরগতিতে এগোতে থাকা শান্ত ১২০ বলে ফিফটি পূরণ করেছেন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক।

    এরপরই ব্যক্তিগত ৯০ রানে বিশ্ব ফার্নান্দোর বলে আউট হয়েছেন তামিম। দারুণ খেলতে থাকা টাইগারর ওপেনার স্লিপে লাহিরু থিরিমান্নের হাতে ক্যাচ তুলে দেন। ওয়ানডে স্টাইলে খেলা তামিমের ১০১ বলের ইনিংসে ছিল ১৫টি চারের মার।


    /ইই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ