ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ১৪ ট্রলারে ফিরছেন সেন্টমার্টিনে আটকা পর্যটকরা

    ১৪ ট্রলারে ফিরছেন সেন্টমার্টিনে আটকা পর্যটকরা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    বৈরী আবহাওয়ার কারণে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে নৌযান চলাচল বন্ধ থাকায় দুদিন সেন্টমার্টিনে আটকে থাকা ৩ শতাধিক পর্যটক অবশেষে টেকনাফে ফিরছেন।

    জানা যায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ১৪টি ট্রলারে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা দিয়েছেন পর্যটকরা। এর মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে ৪০ জনের যাত্রীবাহী একটি ট্রলার পৌরসভার কায়ুকখালী ঘাটে পৌঁছায়।

    সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, ‘আবহাওয়া ভালো থাকায় দ্বীপে আটকা পড়া পর্যটকরা সকাল থেকে ফিরতে শুরু করেছেন। নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে এসে সেন্টমার্টিনে আটকা পড়েছিল তিনশ’র বেশি পর্যটক। যাতে তারা ঠিকমতো টেকনাফে পৌঁছায় সে ব্যাপারে খোঁজখবর রাখছি।

    সেন্টমার্টিন বোট মালিক সমিটির সাধারণ সম্পাদক আবুল কালাম জানান, ‘মঙ্গলবার সকাল ৭ থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত ১৪টি ট্রলারে ৪০০ মানুষ সেন্টমার্টিন ত্যাগ করেছেন। তার মধ্য তিনশ পর্যটক ছিল। যারা বৈরী আবহাওয়ার কারণে দ্বীপে দুদিন ধরে আটকা পড়েছিল।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ