ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • শেখ রাসেল দিবস উপলক্ষে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কর্মসূচি গ্রহণ

    শেখ রাসেল দিবস উপলক্ষে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির কর্মসূচি গ্রহণ
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    শেখ রাসেল দিবস উপলক্ষে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক এতিম ও পথশিশুদের খাবার বিতরণসহ আলোচনা, দোয়া মাহফিল, সংবাদপত্রে বিজ্ঞাপন ও প্রামাণ্যচিত্র প্রকাশসহ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির অংশ হিসেবে  আলোচনা সভা ও মিলাদ মাহফিল সোমবার সন্ধ্যায় ভার্চুয়ালি অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ। সভার সভাপতিত্ব করেন অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মো: ফসিউল্লাহ্। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি, অথরিটির সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান ও ক্ষুদ্রঋণ খাত সম্পর্কিত বিভিন্ন নেটওয়ার্কিং এজেন্সির কর্মকর্তাবৃন্দ সভায় অংশগ্রহণ করেন।


    সভার শুরুতে শেখ রাসেল এবং ১৫ আগস্টে শাহদাৎ বরণকারী সকলের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয়। আলোচনা সভায় শেখ রাসেল’র জীবন, দেশের প্রতি শিশু রাসেলের ভালোবাসা ও বঙ্গবন্ধুর পরিবার নিয়ে আলোচনা করা হয়। আলোচনায় অংশগ্রহণ করেন বঙ্গবন্ধু পরিবারের ঘনিষ্ঠ ড. হোমায়রা ইসলাম, বীর মুক্তিযোদ্ধা ওয়ালিউর রহমান ও বীর মুক্তিযোদ্ধা মাজেদা শওকত আলী। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অতিরিক্ত সচিব এ.বি.এম. রুহুল আজাদ ও যুগ্মসচিব মৃত্যুঞ্জয় সাহা দিবসের তাৎপর্য তুলে ধরে সভায় বক্তব্য প্রদান করেন।

    ‍``শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস'' দিবসের এ প্রতিপাদ্য বিষয়ের আলোকে শেখ রাসেল কে হৃদয়ে ধারণ করে প্রধানমন্ত্রী ঘোষিত ২০৪১ সনে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ তথা জাতির পিতার সোনার বাংলা বিনির্মাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়। বক্তারা শেখ রাসেল হত্যার বিচারের আবেদন জানান।  

     


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ