ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • বাড়িতে মিমির লক্ষ্মী পূজা, পুরোহিত নিজেই

    বাড়িতে মিমির লক্ষ্মী পূজা, পুরোহিত নিজেই
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন


    প্রতি বছরের মতো এবারও নিজ বাড়িতে লক্ষ্মী পূজায় পঞ্চপ্রদীপের শিখায় দেবীর আরতি সারলেন সাংসদ ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। বাড়ির সব পূজায় তিনি নিজেই ‘পুরোহিত’। হোক তা জন্মাষ্টমী কিংবা সরস্বতী পূজা। বাদ যায়নি লক্ষ্মী পূজাও। বুধবার (২০ অক্টোবর) সন্ধ্যায় বাড়িতে মন্ত্র পড়ে পুষ্পাঞ্জলি দিলেন। শেষে দেবীকে খিচুড়ি ভোগ নিবেদন করেন।

    ইনস্টাগ্রামে জ্বলজ্বল করছে তার বাড়ির লক্ষ্মী পূজার ছবি। প্রিয় অভিনেত্রীর পূজার কিছু মুহূর্তের সাক্ষী হতে পেরে খুশি ভক্ত-অনুরাগীরাও।

    মিমির মতোই সুন্দর তার দেবী প্রতিমা। সাংসদের হাতে সেজে সেই প্রতিমা অপরূপা। মিমি তাকে নতুন ঘাঘরা, ওড়না পরিয়েছেন। সোনার হার দেবীর গলায়। ফুলের মালায়, ধূপধুনোর গন্ধে মাতোয়ারা ঠাকুরঘর। এমন পরিবেশে বসেই দেবী আরাধনা সেরেছেন অভিনেত্রী।

    মিমিকে পূজায় সাহায্য করেছেন তার মা। খিচুড়ি, তরকারি, ভাজা, চাটনির পাশাপাশি ভোগ হিসেবে দেবীকে নিবেদন করা হয়েছে নানা ধরনের মিষ্টি, ফল, নাড়ু, মুড়কি।

    দিনভর উপোস। সন্ধ্যায় পূজায় বসার আগে অভিনেত্রী সেজেছেন বেগুনি রঙা দক্ষিণী সিল্ক শাড়িতে। সঙ্গে মানানসই লাল ব্লাউজ। গলায় চওড়া হার। কানে কাঁধছোঁয়া কানবালা, হাতে চওড়া বালা। হাতখোঁপায় জড়ানো একঢাল চুল। মিমি যেন সহজসুন্দরী। সারা দিনের ক্লান্তি তাকে একটুও স্পর্শ করতে পারেনি।

    মিমির অনুরাগীরাও জানেন, তিনি প্রচণ্ড ঈশ্বরবিশ্বাসী। বাঙালির ১২ মাসের প্রায় সবকটি পার্বণই তাকে নিষ্ঠাভরে পালন করতে দেখা যায়। কখনও শিবরাত্রিতে মন্দিরে শিবলিঙ্গে জল ঢালেন। আবার দুর্গাপূজায় মেতে ওঠেন ধুনুচি নাচে। একই ভাবে বাড়ির পূজা এলেই সাংসদ, তারকার খোলস ছেড়ে আম বাঙালিনী মিমি। বাকিদের মতোই পঞ্চপ্রদীপের শিখা সবার মাথায় ছুঁইয়ে মঙ্গলকামনা করেন তিনি। এক মনে পড়তে থাকেন লক্ষ্মীর পাঁচালি।

    সূত্র: আনন্দবাজার


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ