ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • চীন থেকে এলো আরো ৫৫ লাখ সি‌নোফা‌র্মের টিকা

    চীন থেকে এলো আরো ৫৫ লাখ সি‌নোফা‌র্মের টিকা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

     
    চী‌ন থে‌কে ক‌রোনাভাইরা‌সের আরো ৫৫ লাখ ডোজ সি‌নোফা‌র্মের টিকা দে‌শে পৌঁছেছে। বুধবার দিবাগত রাত ১টা ৪০ মি‌নি‌টে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জা‌তিক বিমানবন্দ‌রে টিকাগুলো এসে পৌঁছায়।

    স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মাইদুল ইসলাম প্রধান বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল মধ্যরাত ১টা ৪০ মি‌নি‌টে সিনোফার্মের ৫৫ লাখ ডোজ টিকা এসে‌ছে।

    গত ১২ মে প্রথমবার সিনোফার্মের তৈরি পাঁচ লাখ টিকা উপহার হিসেবে বাংলাদেশে পাঠায় চীন। এরপর দ্বিতীয় দফায় ১৩ জুন আরো ছয় লাখ উপহারের টিকা আসে। সবশেষ ১৩ আগস্ট সিনোফার্ম থেকে ১০ লাখ ডোজ টিকা বাংলাদেশকে উপহার হিসেবে পাঠায় চীন। এ পর্যন্ত উপহার হিসেবে ২১ লাখ ডোজ সিনোফার্মের টিকা দিয়েছে চীন।

    এর বাইরে কোভ্যাক্সের আওতায় তিন চালানে সিনোফার্ম থেকে দেশে এসেছে ৩৪ লাখ ৬১ হাজার ৮০১ ডোজ টিকা। আর সিনোফার্ম থেকে বাংলাদেশের কেনা ৭০ লাখ ডোজ টিকার সঙ্গে ৩০ আগস্ট ঢাকায় এসেছে আরো ৫৬ লাখ ডোজ টিকা। গত ১০ সেপ্টেম্বর রাতে দেশে আসে আরো ৫৪ লাখ ১ হাজার ৩৫০ ডোজ টিকা। এরপর ১৭ সেপ্টেম্বর আরেকটি চালানে দেশে আসে আরো ৫০ লাখ ডোজ টিকা। ২২ সেপ্টেম্বর দিবাগত রাতে দেশে আসে সিনোফার্মের আরো ৫০ লাখ টিকা। সব‌শেষ সোমবার রা‌তে সি‌নোফার্ম থে‌কে দে‌শে আসে আরো ১০ লাখ ডোজ টিকা।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ