ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • ১৫-১৮ বছরের অবিবাহিত মেয়ে থাকলে সরকারি সহায়তা

    ১৫-১৮ বছরের অবিবাহিত মেয়ে থাকলে সরকারি সহায়তা
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পরিবারে বাল্যবিয়ে থাকলে সরকারের দুস্থ মহিলা উন্নয়ন (ভিজিডি) সহায়তা না দিয়ে বরং যেসব পরিবারে ১৫ থেকে ১৮ বছরের অবিবাহিত মেয়ে আছে, সেসব পরিবারকে ভিজিডি সহায়তা দেওয়ার সুপারিশ করেছে সংসদীয় কমিটি।

    বৃহস্পতিবার (২১ অক্টোবর) সংসদ ভবনে অনুষ্ঠিত মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

    সরকারের ভিজিডি উপকারভোগীরা নারীরা প্রত্যেক মাসে ৩০ কেজি চাল পান। এ ছাড়া সরকারের সঙ্গে চুক্তিবদ্ধ বেসরকারি সংস্থার (এনজিও) মাধ্যমে প্রশিক্ষণ পান।

    সারাদেশে ৪৯৩টি উপজেলার ৪ হাজার ৫৭৯টি ইউনিয়নে ১০ লাখ ৪০ হাজার নারীকে এই কর্মসূচির মাধ্যমে চাল দেওয়া হচ্ছে।

    ভিজিডি উপকারভোগী বাছাইয়ের ক্ষেত্রে উপকারভোগীর পরিবারে ১৫ থেকে ১৮ বছরের অবিবাহিত মেয়ে থাকলে, সেসব পরিবারকে ২০২৩-২৪ চক্রে উপকারভোগী পরিবারের তালিকায় অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়ে মাঠপর্যায়ে পত্র জারির সুপারিশ করা হয়েছে বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

    মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়াধীন ভিজিডি কর্মসূচি বাংলাদেশের গ্রামীণ দুস্থ নারীদের আর্থসামাজিক অবস্থা উন্নয়নে বাস্তবায়িত একটি সামাজিক নিরাপত্তামূলক কার্যক্রম।

    ২০০৯ সাল থেকে গত বছর পর্যন্ত পর্যন্ত মোট ৯১ লাখ ৮০ হাজার নারী ভিজিডি কর্মসূচির মাধ্যমে চাল দেওয়া হয়েছে।

    কমিটির সভাপতি মেহের আফরোজের সভাপতিত্বে বৈঠকে কমিটি সদস্য শবনম জাহান, লুৎফুন নেসা খান, সাহাদারা মান্নান ও কানিজ ফাতেমা আহমেদ অংশ নেন।


    এমবি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ