ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • নিরাপদ সড়ক নিশ্চিত করা অত্যন্ত জরুরি : রাষ্ট্রপতি

    নিরাপদ সড়ক নিশ্চিত করা অত্যন্ত জরুরি : রাষ্ট্রপতি
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সড়ক নিরাপত্তা কার্যক্রম টেকসই করতে সংশ্লিষ্ট সবাইকে নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। রাষ্ট্রপতি ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১’ উপলক্ষে বৃহস্পতিবার (২১ অক্টোবর) এক বাণীতে এ আহ্বান জানান। 

    ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে তিনি এ আহ্বান জানান। তিনি বলেছেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা অত্যন্ত জরুরি।

    প্রতি বছরের ন্যায় এ বছরও ২২ অক্টোবর দেশে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১’ পালিত হচ্ছে জেনে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, বাংলাদেশে উন্নত সড়ক অবকাঠামো বৃদ্ধির সঙ্গে সঙ্গে সড়কপথে মোটরযানের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। এসব যানবাহনের অনিয়ন্ত্রিত গতি সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। তাই জীবন ও সম্পদের ক্ষয়ক্ষতি রোধকল্পে গতিসীমা মেনে চলা আবশ্যক। এ প্রেক্ষাপটে জাতীয় নিরাপদ সড়ক দিবসের এ বছরের প্রতিপাদ্য ‘গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি’ যথার্থ ও সময়োপযোগী হয়েছে।

    রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, উন্নত যোগাযোগ অবকাঠামো এবং পর্যাপ্ত পরিবহন সেবা টেকসই আর্থসামাজিক উন্নয়নের পূর্বশর্ত। বিশ্বায়নের প্রেক্ষাপটে উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রতিষ্ঠার মাধ্যমে পরিবহন ব্যয় ও মূল্যবান সময়ের সাশ্রয় খুবই প্রয়োজন। আধুনিক সড়ক পরিবহন অবকাঠামো এবং দক্ষ পরিবহন ব্যবস্থা প্রতিষ্ঠায় বর্তমান সরকার দেশীয় সম্পদ ব্যবহারসহ বৈদেশিক বিনিয়োগের মাধ্যমে পরিবহন ব্যবস্থার আধুনিকায়নে নিরলস প্রয়াস অব্যাহত রেখেছে। এ খাতে চলমান গুরুত্বপূর্ণ কার্যক্রমের মধ্যে রয়েছে জাতীয় মহাসড়ক চার লেনে উন্নীতকরণ, এক্সপ্রেসওয়ে নির্মাণ, ম্যাস র‌্যাপিড ট্রানজিট ও বাস র‌্যাপিড ট্রানজিট নির্মাণ।

    তিনি বলেন, সড়ক অবকাঠামো উন্নয়নের সাথে সাথে নিরাপদ সড়ক নিশ্চিত করা অত্যন্ত জরুরি। সড়ক দুর্ঘটনাজনিত জীবনহানি এবং শারীরিক ও আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ কমিয়ে আনার ক্ষেত্রে সড়ক নিরাপত্তামূলক কর্মসূচি গ্রহণের গুরুত্ব অপরিসীম। সড়ক নিরাপত্তা নিশ্চিতে পরিবহন মালিক, শ্রমিক, যাত্রী, পথচারী নির্বিশেষে সবার এ সংক্রান্ত আইন ও বিধিবিধান জানা এবং তা মেনে চলা আবশ্যক।

    রাষ্ট্রপতি জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২১’ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সাফল্য কামনা করেন। তিনি আশা করেন এ আয়োজন নিরাপদ সড়ক নিশ্চিতে জনগণের মাঝে ব্যাপক সচেতনতা সৃষ্টি করতে সহায়ক হবে।


    এসএম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ