ঢাকা রবিবার, ২৫ অক্টোবর ২০২৬

Motobad news
শিরোনাম
  • সাগরে গভীর নিম্নচাপ, সোমবার তৈরি হতে পারে ঘূর্ণিঝড় উদ্বোধনী ম্যাচের মতো ডি থ্রি টি-টোয়েন্টির ফাইনালও বরিশালে ঢাকা-বরিশাল মহাসড়কে ডোবায় ইতালি পরিবহন নদীতে মাছ ধরায় নিষেধাজ্ঞায় পরিবার নিয়ে কষ্টে দিন কাটছে জেলেদের নিউইয়র্ক স্টেটের বার পরীক্ষার সনদ পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত তাসিন স্থানীয় নির্বাচন:  বরগুনায় ইসলামী আন্দোলনের ৪৫ প্রার্থী ঘোষণা ‎বরিশাল তরুণ সাংবাদিক ঐক্য পরিষদের সভাপতি ওমর ফারুক, সম্পাদক আল আমিন গাজী সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার বরিশালে বিএনপি নেতার উদ্যোগে বিদ্যালয়ের দখলকৃত জমি উদ্ধার ও মাজার কার্যক্রম বন্ধ নাজমুল হত্যার বিচার দাবিতে বরিশালে বিক্ষোভ
  • টাঙ্গাইলের পলাতক আসামী দুর্ধর্ষ ডাকাত মঠবাড়িয়ায় গ্রেপ্তার

    টাঙ্গাইলের পলাতক আসামী দুর্ধর্ষ ডাকাত মঠবাড়িয়ায় গ্রেপ্তার
    গ্রেপ্তারকৃত শামীম
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    পিরোজপুরের মঠবাড়িয়া থানা পুলিশ টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার ৩ মামলার পলাতক আসামী দুর্ধর্ষ ডাকাত শামীম (৩১) গ্রেপ্তার হয়েছে। শনিবার সকালে এস আই সাঈদ পৌর শহরের খাদ্য গুদাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত শামীম বাগেরহাট জেলার শরণখোলা থানার উত্তর রাজাপুর  (খাদা) গ্রামের আঃ জলীলের ছেলে।

    মঠবাড়িয়া থানার ওসি মুহা.নূরুল ইসলাম বাদল বলেন, গত ১২ মে মির্জাপুর থানার শামীমের বিরুদ্ধে একটি ডাকাতি মামলা হয়। মামলাটি টাঙ্গাইল ডিবি পুলিশ তদন্ত করছে। সে পুলিশের চোখ ফাঁকি দিয়ে মঠবাড়িয়া এলাকায় আশ্রয় নেয়। মির্জাপুর থানার তথ্য অনুযায়ি দুর্ধর্ষ ডাকাত শামীমকে গ্রেপ্তার করা হয়। তাকে গ্রেপ্তারের জন্য ১ মাস ৬ দিন অভিযান চালানো হয়। গ্রেপ্তারকৃত শামীমকে বিকেলে ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

     


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ