ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • সাম্প্রদায়িক হামলায় জড়িত সবাই চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী

      সাম্প্রদায়িক হামলায় জড়িত সবাই চিহ্নিত: স্বরাষ্ট্রমন্ত্রী
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    দুর্গাপূজায় আক্রমণের এমন দৃশ্য এবারই প্রথম দেখলাম। আমরা সবকিছু বের করে ফেলেছি। সবগুলোকে চিহ্নিত করে ফেলেছি। তারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। কেন এই কাণ্ড ঘটিয়েছে সবকিছু আপনাদের জানাতে সক্ষম হবো, ইনশাল্লাহ।

    স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় তেজগাঁও কলেজ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

    স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী বলেন, ধর্ম যার যার উৎসব সবার। সেটাই আমরা অনুসরণ করে যাচ্ছি। দুর্গাপূজায় আক্রমণের এমন দৃশ্য এবারই প্রথম দেখলাম। আমরা সবকিছু বের করে ফেলেছি। সবগুলো চিহ্নিত করে ফেলেছি। তারা আমাদের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছে। কেন এ কাণ্ড ঘটিয়েছে সবকিছু আপনাদের জানাতে সক্ষম হবো ইনশাল্লাহ।

    তিনি বলেন, একটা কথা পরিষ্কার করে বলতে চাই, এ দেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। আমরা সংখ্যাগরিষ্ঠ এটা ঠিক। কোরআনে প্রিয়নবি বলেছেন, সংখ্যালঘুদের দেখে রাখার জন্য। তারা যেন অনিশ্চয়তায় না ভোগে। যারা এ ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আইন অনুযায়ী যারা চিহ্নিত হয়েছেন তাদের ব্যবস্থা হবে। যাতে ভবিষ্যতে এ ধরনের কাজ না করে সেই ব্যবস্থা করা হবে।

    অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে তিনি বলেন, আমরা সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মুক্তিযুদ্ধ করেছি। আপনারা যে যেখানেই থাকেন সব সময় মাথা উঁচু করে বাঁচবেন। কারণ আমরা মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান।

    আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা বেনজীর আহমদ। এ সময় ঢাকা পশ্চিম অঞ্চলের বিভিন্ন ইউনিট ও উপজেলা কমান্ডাররা উপস্থিত ছিলেন।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ