ঢাকা বুধবার, ১১ মার্চ ২০২৬

Motobad news
শিরোনাম
  • জ্বালানি তেলে অনিয়ম রোধে ডিসিদের ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ নাব্যতা সংকটে হুমকিতে দক্ষিণাঞ্চলের নৌ যোগাযোগ! ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল ভারতে গ্রেফতার সরকারি হাসপাতালে দালালদের বিরুদ্ধে জিরো টলারেন্স: র‍্যাব মির্জা আব্বাসকে নিয়ে মন্তব্য, নাসীরুদ্দীন পাটওয়ারীর নামে মামলা গরুর জাত ও ধরন অনুযায়ী মাংসের দাম নির্ধারণে আইনি নোটিশ বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’ জর্ডানে যুক্তরাষ্ট্রের ৩০০ মিলিয়ন ডলারের রাডার গুঁড়িয়ে দিলো ইরান ১৮ মাসের কাজ গড়িয়েছে ৪৮ মাসে, তবুও শেষ হয়নি নির্মাণ কাজ দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
  • এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষে নিয়মিত ক্লাস

    এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষে নিয়মিত ক্লাস
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    চলতি বছরের এসএসসি ও এইচএসসি পরীক্ষা শেষ হওয়ার পর আগামী জানুয়ারি থেকে নিয়মিত ক্লাস শুরু হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

    শনিবার (২৩ অক্টোবর) চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

    শিক্ষামন্ত্রী বলেন, এই মুহূর্তে ক্লাসের সংখ্যা বাড়ানোর আর কোনো সুযোগ নেই। নতুন বছরের শুরুতে ক্লাস শুরু হলে তখন ক্লাসের সংখ্যা বাড়ানো হবে।

    তিনি আরো বলেন, করোনাভাইরাস মোকাবিলায় স্বাস্থ্যবিধি মানাসহ সামাজিক দূরত্ব নিশ্চিত করেই শিক্ষার্থীদের শ্রেণী কার্যক্রম পরিচালনা করতে হবে।

    মন্ত্রী বলেন, শ্রেণীকক্ষে স্বাস্থ্যবিধি নিশ্চিত করে শিক্ষা কার্যক্রম পরিচালনা করার মত এতো পরিমাণ জায়গা আমাদের নেই। যদি করোনার পরিস্থিতি স্বাভাবিক থাকে তাহলেই ক্লাসের সংখ্যা বৃদ্ধি করার জন্য চিন্তাভাবনা করা হবে।

    বিশ্বের কিছু দেশে করোনার তৃতীয় ঢেউ লক্ষ্য করা যাচ্ছে। তাই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।

    শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার যেখানে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য, দেশকে উন্নত করার জন্য নিরলস ভাবে পরিশ্রম করে যাচ্ছেন।

    সেখানে নির্বাচনকে সামনে রেখে চিহ্নিত বিএনপি জামাত ও তাদের দোসররা এই সরকারের বিরুদ্ধে, যারা বাংলাদেশের উন্নয়নের বিরুদ্ধে, তারা একজোট হয়ে নানানভাবে বিভিন্ন অপকর্ম করছে এবং আজকে তা বিভিন্নভাবে প্রমাণিত।

    তিনি বলেন, বর্তমান সরকার ক্ষমতায় এসে প্রথম ৫ বছরে ২৪’শ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন। বাংলাদেশে ১শ’ বছরে ১৬শ’ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। এছাড়া ১৭বছরে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করেছেন।

    চাঁদপুর পবিস-২ এর সভাপতি মো. আলীম আজম রেজার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা পুলিশ সুপার মো. মিলন মাহমুদ, বিপিএম (বার)। স্বাগত বক্তব্য রাখেন চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার দেব কুমার মালো।


    এইচকেআর
    গুগল নিউজে (Google News) দৈনিক মতবাদে’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ